HomeTagsProtest

protest

Upper Primary Agitation: রণক্ষেত্র ধর্মতলা, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক

আপার প্রাইমারি (upper primary) চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়। সোমবার বেলার দিকে ওয়াই চ্যানেলে বসার আগে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে, তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। 

TET List: হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম, রাজনৈতিক মহলে জোর জল্পনা

তালিকায় বেশ কিছু রোল নম্বর আছে, কিন্তু তাঁদের নাম নেই, নম্বর আছে। সেটা হয়তো ভুল করে হয়েছে। তথ্য জোগাড় করতে পারিনি। করে দেব ঠিক। মূলত পর্ষদের হাতে সমস্ত তথ্য আসেনি। সেকারণেই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এবার হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম জড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Partha Chaterjee: আদালতে ঢোকার মুখে নীরব পার্থ, শারীরিক অবস্থার কথা শুনে জামিন দেবে আদালত?

অন্যান্য দিনের তুলনায় আদালতে ঢোকার মুখে নীরব পার্থ। একইসঙ্গে এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়দেরও আজ আদালতে পেশ করা হয়েছে। মুলত পার্থর শারীরিক পরিস্থিতির কথা সামনে রেখেই জামিনের আবেদন করবেন তাঁর আইনজীবী।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল, অখিল গিরির অপসারণের দাবিতে সরব আম জনতা

মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে প্রতিবাদ জারি। অবিলম্বে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে অপসারণের দাবিতে সরব হয়েছে আম জনতা। ফলত মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল।

তিন দফায় ৬০৯ দিন ধরে আন্দোলন, এখনও আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা

চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার তাতে হস্তক্ষেপ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু নিয়োগে অস্বচ্ছতার কারণে বারবার বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা। তবুও আশা বিন্দুমাত্র না ছেড়ে তিন দফায় ৬০৯ দিন ধরে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। এখন তাঁদের ঠিকানা ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ।

TET: ডেডলাইন সোমবার সকাল ১০ টা, বিরাট পদক্ষেপের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের

২০০৯ থেকে ২০২২ সাল অবধি অপেক্ষা। দীর্ঘ ১৩ বছর ধরে অপেক্ষা করছিলেন চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশের পরেও তাঁদের নিয়োগ নিয়ে এখনও প্রশ্ন উঠতে শুরু করেছে। ডেডলাইন সোমবার সকাল ১০ টা। এর মধ্যে তালিকা প্রকাশিত না হলে বিরাট পদক্ষেপের হুঁশিয়ারি হবু শিক্ষকদের।

Biman Banerjee: প্ররোচনা দিলে অনেক কিছুই হতে পারে, পুলিশের পক্ষ নিলেন স্পিকার

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, প্ররোচনা দিলে অনেক কিছুই হতে পারে। এরপইরেই তিনি বলেন, যদি কাউকে হঠাৎ এমনভাবে উত্তেজিত করে দেওয়া হয়, আর তিনি যদি সেই উত্তেজনা প্রশমনে কোনও কাজ করেন তাহলে তা অপরাধ নয়।বিধানসভার স্পিকারের মুখ থেকে এই কথা শুনে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

Trending Now