নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে প্রতিবাদ জারি।রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে অপসারণের দাবিতে সরব হয়েছে আম জনতা। ফলত মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল।
আরও পড়ুনঃ Todays Horoscope: গুপ্তধন নাকি লটারি কি আছে আপনার ভাগ্যে? জানুন আজকের রাশিফল


গত শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। অখিল গিরির সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। পরে অবশ্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে ক্ষমা চান।

তবে এত সহজে সমস্যার সমাধান হবে না এটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল রাজনৈতিক মহল। গতকাল বাঁকুড়ার একাধিক জায়গায় চলে আদিবাসীদের তরফে বিক্ষোভ কর্মসূচি। আজ সকাল ৮ টা নাগাদ ভারত জাকাত মাহি পারগানা মহলের পক্ষ থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর রাইপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করা হয়। যার ফলে বেশ কিছু সময় বন্ধ থাকে যান চলাচল। দারুণ ভোগান্তির মধ্যে পড়তে হয়ে আম জনতাকে।
মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল, একাধিক জায়গায় জারি বিক্ষোভ

আগামীকাল বেলপাহাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল।পাশেই হয়েছে হেলিপ্যাড। সেখানেই হবে মুখ্যমন্ত্রীর সভা। চলতি বছরেই মে মাসে ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ব্যাখা, গত কয়েক মাস ধরে জঙ্গলমহলে বেড়ে বিরোধীদের পরিসর। সেকারণেই দলীয় সংগঠনকে চাঙ্গা করতে জঙ্গলমহল যাচ্ছেন তিনি।









