নজরবন্দি ব্যুরোঃ গুপ্তধন নাকি লটারি কি আছে আপনার ভাগ্যে? সপ্তাহের শুরুতে আজকের দিনটি কোন রাশির জাতকদের জন্য কেমন থাকবে? জানতে আজকের রাশিফলের ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
আরও পড়ুনঃ ভাঙছে সৃজিত-মিথিলার ঘর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা


ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জ্যোতিষ মতে আজকের রাশিফলে কেমন যাবে? নিজেই পরখ করে নিন আজকের দিনটিতে আপনার ভাগ্যের শিকে খুলবে কিনা? নাকি ঘনিয়ে আসতে পারে বিপদ? জেনে নিন আজকের রাশিফলে (Ajker Rashifal) কি অপেক্ষা করছে আপনার জন্যে?

মেষ (Aries): মেষ রাশির মানসিক অশান্তি, হতাশা সমস্যা দিতে পারে। আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারেন। ঋণ বা ধার থেকে সচেতন। শত্রু সংক্রান্ত সমস্যায় নাজেহাল হওয়ার সম্ভাবনা কম হলেও বিপরীত লিঙ্গের শত্রু থেকে সচেতন থাকা জরুরি।



বৃষ (Taurus): আজ অন্য মানুষের দ্বন্দ্বে জড়িয়ে পড়া আপনার পক্ষে অত্যন্ত সহজ হতে চলেছে। অন্য লোকের কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার দিন অত্যন্ত ভাল হতে চলেছে। ভাল বিষয় হল যে আপনি আপনার কর্মজীবনের দিকে মনোনিবেশ করছেন। চাকুরিজীবীরা অফিসে তাদের ভাল পারফরম্যান্সের জন্য প্রশংসিত হবেন। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে বস খুব খুশি হবেন।

মিথুন (Gemini): মিথুন রাশির মাসের দ্বিতীয় অর্ধে মানসিক সমস্যা এবং রাগ উত্তেজনা থেকে সাবধান। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা কম। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র শুভ। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কর্কট (Cancer): যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তারা আজ চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্কট রাশির শারীরিক সামান্য সমস্যা থাকলেও তা মারাত্মক অশুভ প্রভাব ফেলার আশঙ্কা নেই। ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় নাজেহাল হওয়ার আশঙ্কাও কম।

সিংহ (Leo): আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আজ কোনও বিষয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি বন্ধ হতে পারে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা।

কন্যা (Virgo): কেউই প্রত্যাখ্যান পছন্দ করে না, তবে আপনার ইতিবাচক মনোভাব আপনাকে একটি নির্দিষ্ট প্রত্যাখ্যানকে সুশৃঙ্খলভাবে মেনে নিতে সাহায্য করবে। মানুষ আপনার দ্বারা প্রভাবিত হতে চলেছে এবং আপনি অপ্রত্যাশিত সুযোগ পেতে চলেছেন যা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে চলেছে।

তুলা (Libra): আপনি আজ মানসিকভাবে ভাল থাকবেন না। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন, আজ তারা দুর্দান্ত সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফল পাবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। যারা মাইগ্রেনে ভুগছেন, আজ তাদের সমস্যা আরও বাড়তে পারে।

বৃশ্চিক (Scorpio): ব্যবসায়ীদের কোর্ট-কাছারির বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ অপ্রত্যাশিত কোনও ভাল খবর পেতে পারেন। নিজের প্যাশনকে অনুসরণ করার জন্য আজকের দিনটি খুবই ভাল। আজ সময়ের সঙ্গে সঙ্গে কাজ শেষ করতে আপনাকে খানিকটা বেগ পেতে হবে।

ধনু (Sagittarius): ধনু রাশির রোগ, ঋণ ও শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম অর্ধে শুভফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনো নথিতে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর (Capricorn): কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। মকর রাশির রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ অধিক শুভ। ব্যবসায়ীদের আইনী বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। পরিবারে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ (Aquarius): আজ বিলাসবহুল জিনিসে অর্থ ব্যয় করতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিবর্তন প্রত্যাশিত। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ খরচ কম হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। সবুজ শাকসব্জি ও তাজা ফলমূল বেশি করে খান।
গুপ্তধন নাকি লটারি কি আছে আপনার ভাগ্যে? জানুন আজকের রাশিফল

মীন (Pisces): আজ শারীরিক ভাবে খানিকটা দুর্বল বোধ করতে পারেন। আপনার প্রয়োজনীয় সাহায্যের জন্য কাউকে জিজ্ঞাসা করুন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।







