দ্রুত সরকারি কর্মচারীদের অবিলম্বে ৩৫ শতাংশ ডিএ বাড়াতে হবে, দ্রুত শূন্যপদে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিযুক্ত করতে হবে। এই দাবিতে বুধবার রাজপথে আন্দোলনে নামেন সরকারি কর্মচারিরা। ডিএ আন্দোলনে ৪৭ জন গ্রেফতার। গ্রেফতার হয়েছেন কলকাতা হাইকোর্টের কয়েকজন কর্মী। সেই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ফের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ইস্তফার দাবিতে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের অভিযোগ, গুলি চালানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য!। এমনকি পড়ুয়াদের সঙ্গে তাঁর ধস্তাধস্তির জেরে উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও বিদ্যুতের অভিযোগ, তাঁকে পড়ুয়ারা হেনস্থা করেছে।
টানা তিন দফায় ৬১৯ দিনে পড়ল হবু শিক্ষকদের আন্দোলন। তবুও সরকারের তরফে মেলেনি উত্তর। সমস্ত প্রতিকুলতাকে উপেক্ষা করে এখনও রাস্তায় বসে চাকরি প্রার্থীরা। তাই বুকভরা ব্যাথা নিয়ে জ্যান্ত লাশ হয়ে শুয়ে সরকারের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করলেন হবু শিক্ষকরা।
বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ। বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে ফের কলকাতায় বিক্ষোভে নামল সরকারি কর্মচারীরা। এদিন ধর্মতলা থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন সরকারি কর্মচারিরা। কিন্তু বিধানসভার ২ নম্বর গেটের সামনে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে শুরু হয় খন্ডযুদ্ধ। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পিরজন ভ্যানে তোলা হয়
২০১৪ সাল থেকে ২০২২ সাল অবধি অপেক্ষা। এখনও মেলেনি নিয়োগ। তাই নিয়োগের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা। যার জেরে বেশ কিছু সময় ধরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কালীঘাট চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরি প্রার্থীদের। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।
শুনানি চলাকালীন বিচারকের প্রশ্ন ছিল, শুধুমাত্র বেআইনিভাবে চাকরি পাওয়া ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হল? কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এরপরেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চুড়ান্ত তৎপরতা। দুই মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর থেকে মোট ২০ জন চাকরি প্রাপককে তলব করা হয়েছে।
বিরোধী দলনেতার বক্তব্য, তিনি বাড়িতে না থাকাকালীন এই ঘটনা ঘটানো হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন শুভেন্দু। মঙ্গলবার তৃণমূলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার মামলা দায়ের করেন তিনি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।