নজরবন্দি ব্যুরোঃ ফের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ইস্তফার দাবিতে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের অভিযোগ, গুলি চালানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য!। এমনকি পড়ুয়াদের সঙ্গে তাঁর ধস্তাধস্তির জেরে উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও বিদ্যুতের অভিযোগ, তাঁকে পড়ুয়ারা হেনস্থা করেছে।
আরও পড়ুনঃ SLST Protest: সরকারের তরফে মেলেনি উত্তর, আন্দোলনের মঞ্চে হবু শিক্ষকরা আজ জ্যান্ত লাশ
অভিযোগ, দীর্ঘদিন ধরে বেনিয়ম করে চলেছেন উপাচার্য। আন্দলনকারীদের ভর্তি নিইয়েও জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি করছেন তিনি। পড়ুয়াদের বক্তব্য, হাই কোর্টের নির্দেশের পরেও তাঁদের নিয়োগ করা হয়নি। বুধবার উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে। উপাচার্য নির্দেশ দেন পড়ুয়াদের ওপর গুলি চালাতে।

পড়ুয়াদের বক্তব্য, উপাচার্য নিরাপত্তারক্ষীদের নিয়ে মারধর করেন। কথা বলতে চাইলে পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। তারপর আমাদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। পাল্টা উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব হন তাঁরা। পদত্যাগ না করা অবধি উপাচার্যকে ঘেরাওয়ের সিদ্ধান্ত পড়ুয়াদের।
গুলি চালানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য, পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে তোলপাড়

অন্যদিকে বিশ্বভারতীর উপাচার্যের বক্তব্য, আলোচনা চলছে, কিন্তু এখনও অবধি সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর অভিযোগ তাঁকে হেনস্থা করা হয়েছে। আমার কাছে এর প্রমাণ আছে। আমি নিরাপত্তার অভাব বোধ করছি। এগুলি গায়ের জোর দেখানো হচ্ছে।



