SLST Protest: সরকারের তরফে মেলেনি উত্তর, আন্দোলনের মঞ্চে হবু শিক্ষকরা আজ জ্যান্ত লাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা তিন দফায় ৬১৯ দিনে পড়ল হবু শিক্ষকদের আন্দোলন। তবুও সরকারের তরফে মেলেনি উত্তর। সমস্ত প্রতিকুলতাকে উপেক্ষা করে এখনও রাস্তায় বসে চাকরি প্রার্থীরা। তাই বুকভরা ব্যাথা নিয়ে জ্যান্ত লাশ হয়ে শুয়ে সরকারের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করলেন হবু শিক্ষকরা।

আরও পড়ুনঃ Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সিবিআই তদন্তের নির্দেশ, বিরাট পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

চাকরি প্রার্থীদের বক্তব্য, প্রথম পর্যায়ে ২০১৯ সালে কলকাতার প্রেসক্লাবের সামনে ২৯ দিনের অনশন চলছিল। সেই সময় নিয়োগ নিয়ে তাঁদের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সঙ্গে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাও যোগ্যদের চাকরি মেলেনি। এরপর দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে ১৮৭ দিনের অবস্থান বিক্ষোভ ও অনশন।

সরকারের তরফে মেলেনি উত্তর, এখনও নিয়োগের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা 
সরকারের তরফে মেলেনি উত্তর, এখনও নিয়োগের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা

শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। প্রত্যেক দিনেই নিয়োগ নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলবন্দি হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জেলে দিন কাটছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহা ও মিডলম্যানদের।

কোথাও বাড়তি নম্বর দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কোথাও সাদা খাতা জমা দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার উঠে এসেছে প্রভাব খাটিয়ে চাকরি পিয়ায়ে দেওয়ার অভিযোগ। যার ফলে চাকরি হারাতে হয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকেও। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। একথা বারবার আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

সরকারের তরফে মেলেনি উত্তর, এখনও নিয়োগের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা 

সরকারের তরফে মেলেনি উত্তর, এখনও নিয়োগের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা 
সরকারের তরফে মেলেনি উত্তর, এখনও নিয়োগের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা

গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় চাকরি প্রাপক ও চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই ও ইডি। গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগ পেয়েছিল তদন্তকারী সংস্থা। এমনকি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। একইসঙ্গে তাঁদের সমস্ত তথ্য তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থার প্রশ্ন, কীভাবে এই চাকরি প্রাপকরা চাকরি পেলেন? তাঁদের মাঝে কোনও মিডলম্যান ছিল কি না। একইসঙ্গে চাকরি প্রার্থীদের ওঠা অভিযোগ কতটা সত্য? তা জানতেও চলে জিজ্ঞাসাবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন