নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কার নির্দেশ অবৈধ নিয়োগের জন্য আদালতে আবেদন কমিশনের? কে করল আবেদন? নেপথ্যে কার মস্তিস্ক রয়েছে? সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এটা একটা সংগঠিত অপরাধ। যোগ্যরা ঘুরছে এবং অযোগ্যদের নিয়োগ করা হচ্ছে। তাই কার নির্দেশে এই কাজ হচ্ছে।
আরও পড়ুন: আদিবাসীদের অপমানের জবাব দিতে তৈরি থাকুন, পুরুলিয়া থেকে হুংকার মহাগুরুররুর
নিউমেরিক পদ তৈরি করে নিয়োগের নির্দেশ কে দিলেন? জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ২৮ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের তরফে তিনটি পৃথক আবেদন জমা করা হয়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল, যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। তাঁরা ২-৩ বছর ধরে কর্মরত। সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ওই পদে নিয়োগের কথা বলা হয়েছিল।
সেই চারটি আবেদনপত্র প্রত্যাহারের জন্য তাঁরা আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যান। এর আগে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, স্কুল সার্ভিস কমিশন এই ধরনের মন্তব্য করেছেন, এই ধরনের কথা তিনি বিশ্বাস করেন না। স্কুল সার্ভিস কমিশনকে সামনে রেখে জোর করে আবেদন লেখানো হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনকে সামনে রেখে কোনও কোনও খেলোয়াড় গোটা বিশ্বকাপ খেলতে চাইছে। কিছু কিছু ব্যক্তি রয়েছেন, যারা এখনও নিয়োগ দুর্নীতির তার ধরে টানছেন। সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সিবিআই তদন্তের নির্দেশ, বিরাট পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
পরে দুপুর ৩ টে নাগাদ স্কুল আর্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে অতিরিক্ত পদে নিয়োগের ক্ষেত্রে কোনও বিজ্ঞপ্তি জারি হয়েছে কি না, সেবিষয়েও ফাইল চেয়ে পাঠান। কিন্তু কোনও ফাইলেই এই ধরনের তথ্য উল্লেখ করা নেই। তাই এই বাএদন কার নির্দেশে হল? তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



