নজরবন্দি ব্যুরোঃ কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির সামনে গত দুই দিন ধরে জমায়েত করছে তৃণমূল কর্মীরা। তাঁদের হাতে ফুল এবং গ্রিটিংস। সেখানে লেখা গেট ওয়েল সুন। এবিষয়ে বিরোধী দলনেতার বক্তব্য, তিনি বাড়িতে না থাকাকালীন এই ঘটনা ঘটানো হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন শুভেন্দু। মঙ্গলবার তৃণমূলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার মামলা দায়ের করেন তিনি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
আদালতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। বাড়ির সামনে জমায়েত করে অশালীন মন্তব্য করা হচ্ছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এর পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার শান্তিকুঞ্জের সামনে অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর একটি ট্যুইটের পর গেড় ওয়েল সুন লেখা বার্তা পাঠান কুণাল। এরপ থেকেই শুভেন্দুর বাড়ির সামনে ভিড় করেন কর্মীরা। পরে পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।
এপ্রসঙ্গে হিসাবে কাঁথির শান্তিকুঞ্জের ক্লোজ সার্কিট ক্যামেরার প্রসঙ্গ উল্লেখ করেন শুভেন্দুর আইনজীবী। প্রয়োজনে তা আদালতে পেশ করা হবে বলেও জানান তিনি। মামলা গৃহিত করেছেন বিচারপতি। এমনকি এই মামলায় সিআরপিএফকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন শুভেন্দু, সিআরপিএফকে পার্টি করার নির্দেশ

কাঁথির ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের তরফে এই মামলা দায়ের হয়েছে। মোট ১৮ জনের নামে এই অভিযোগ দায়ের হয়। সেই তালিকায় রয়েছে সুপ্রকাশ গিরির নাম। তৃণমূলের তরফে নেওয়া এই পদক্ষেপকে মোটেই সমর্থন করছেন না শান্তিকুঞ্জের অন্যান্য সদস্যরাও। যা নিয়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।



