Kalighat: মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ সাল থেকে ২০২২ সাল অবধি অপেক্ষা। এখনও মেলেনি নিয়োগ। তাই নিয়োগের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা। যার জেরে বেশ কিছু সময় ধরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কালীঘাট চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরি প্রার্থীদের। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ Akhil Giri: অখিলের মন্তব্য খতিয়ে দেখছে পুলিশ, হাই কোর্টে জানাল রাজ্য

এদিন কালীঘাট মেট্রো স্টেশনে জমায়েত করেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। চাকরি না মেলা অবধি কালীঘাট এলাকায় ধর্না জারি রাখবেন বলে জানান চাকরি প্রার্থীরা। রাসবিহারী থেকে মিছিলও হাজরার দিকে যেতে শুরু করতেই তাঁদের পথ আটকায় বিরাট পুলিশ বাহিনী। এরপরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায় এলাকাজুড়ে।

মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, তোলা হল প্রিজন ভ্যানে 
মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, তোলা হল প্রিজন ভ্যানে

রস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, বঞ্চিত যারা চাকরি প্রার্থী, তাঁদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে। পরে তাঁদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন পুলিশ অফিসাররা। কিন্তু পুলিশের কথায় রাজি না হয়ে আন্দোলনে অনড় থাকেন চাকরি প্রার্থীরা। তারপরেই তাঁদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এমনকি আন্দোলনকারীদের সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে।

চাকরি প্রার্থীদের বক্তব্য, যদি এখানে এসে থাকি, আমাদের দাবি মিটিয়ে দিলে হয়ে যায়। আমাদের দাবি একেবারেই অন্যায্য নয়। আজ যারা উচ্চ প্রতিষ্ঠিত, তাঁরা কী আজ মেনে নেবে? যদি মেনে নেয় তাহলে এই রাজ্যে আর কেউ পড়াশুনা শিখবে না।

মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, তোলা হল প্রিজন ভ্যানে 

মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, তোলা হল প্রিজন ভ্যানে 
মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, তোলা হল প্রিজন ভ্যানে

উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতায় বিক্ষোভে নামেন চাকরি প্রার্থীরা। সেবার পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল এক্সাইড এবং ক্যামাক স্ট্রিট চত্বর। এমনকি একজন চাকরি প্রার্থীকে কামড় দেওয়ার অভিযোগ উঠেছিল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। পরে অবশ্য চাকরি প্রার্থীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন