DA Protest: বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ, বিধানসভার সামনে ধুন্ধুমার পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ। বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে ফের কলকাতায় বিক্ষোভে নামল সরকারি কর্মচারীরা। এদিন ধর্মতলা থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন সরকারি কর্মচারিরা। কিন্তু বিধানসভার ২ নম্বর গেটের সামনে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে শুরু হয় খন্ডযুদ্ধ। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।

আরও পড়ুনঃ Calcutta High Court: কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, অযোগ্যদের নিয়োগে মন্তব্য বিচারপতির

আন্দোলনকারীদের বক্তব্য, দ্রুত সরকারি কর্মচারীদের অবিলম্বে ৩৫ শতাংশ ডিএ বাড়াতে হবে, দ্রুত শূন্যপদে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিযুক্ত করতে হবে। এই সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে ধর্মতলা থেকে শুরু হয় অভিযান। এই অভিযানে সামিল হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারিদের একাধিক সংগঠন।

প্রথমে রানি রাসমণি রোডে মিছিলও আটকানো হয়। ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে মিছিল। তাঁদের বিক্ষোভের জেরে বিধানসভার ২ নম্বর গেটের সামনে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ আটকালে শুরু হয় বচসা।

বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ, নামল বিরাট পুলিশ বাহিনী 
বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ, নামল বিরাট পুলিশ বাহিনী

দীর্ঘ সময় ধরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। পরবর্তীকালে ওই এলাকায় নামানো হয় র‍্যাফ। বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা। বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ।

বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ, নামল বিরাট পুলিশ বাহিনী 

বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ, নামল বিরাট পুলিশ বাহিনী 
বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ, নামল বিরাট পুলিশ বাহিনী

উল্লেখ্য, আদালতের নির্দেশের পরেও কেন ডিএ বাড়ানো হচ্ছে না? এরপরেই সরব হয়েছিলেন সরকারি কর্মচারিরা। বুধবার শীতকালীন অধিবেশন চলাকালীন বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলকারীরা বিধানসভায় পৌঁছানোর আগেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত গেট। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত