Calcutta High Court: কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, অযোগ্যদের নিয়োগে মন্তব্য বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অযোগ্যদের পুনরায় ভাল প্রত্যাহারের আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের তরফে তিনটি আবেদন দাখিল করা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই আবেদনে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিচারপতির বক্তব্য, কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে। দুপুর ৩ টের সময় আবার শুনানির জন্য সময় নির্ধারিত করা হয়েছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, পুজো দেবেন বনদেবীর

গত ২৮ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের তরফে তিনটি পৃথক আবেদন জমা করা হয়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল, যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। তাঁরা ২-৩ বছর ধরে কর্মরত। সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ওই পদে নিয়োগের কথা বলা হয়েছিল। সেই আবেদনপত্র প্রত্যাহারের জন্য তাঁরা আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যান।

কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় 
কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, স্কুল সার্ভিস কমিশন এই ধরনের মন্তব্য করেছেন, এই ধরনের কথা তিনি বিশ্বাস করেন না। স্কুল সার্ভিস কমিশনকে সামনে রেখে জোর করে আবেদন লেখানো হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনকে সামনে রেখে কোনও কোনও খেলোয়াড় গোটা বিশ্বকাপ খেলতে চাইছে। কিছু কিছু ব্যক্তি রয়েছেন, যারা এখনও নিয়োগ দুর্নীতির তার ধরে টানছেন। সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।

কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় 

কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় 
কমিশনকে সামনে রেখে বিশ্বকাপ খেলার চেষ্টা চলছে, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

একইসঙ্গে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের বিষয়টিও খতিয়ে দেখবেন তিনি। এর ফলে আরও প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়াতে পারে বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কোনভাবেই এই বেআইনি নিয়োগের বিষয়টিকে প্রশয় দেবেন না। অতিরিক্ত পদে তৈরি করে নিয়োগের বিষয়টি কার মস্তিস্কপ্রসূত? সেবিষয়েও খতিয়ে দেখার কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত