Mamata Banerjee: আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, পুজো দেবেন বনদেবীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম সফরের পর আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় একথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বনদেবীর পুজো দেবেন।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: সিবিআই এই মামলা খুবই গুরুত্ব দিয়ে দেখুক, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, হিঙ্গলগঞ্জে গিয়ে বনদেবীর পুজো দিতে চান। একইসঙ্গে রাজ্যে হাতির সংখ্যা বেড়ে গেছে। এবিষয়ে বনমন্ত্রী উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। হাতি অথবা বাঘের হানায় কেউ মারা গেলে ক্ষতিপূরণ বাবদ টাকা ও মৃতের পরিবারকে চাকরি দেওয়ার কথাও বলেন তিনি। তাঁদেরকে বন দফতরের চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে বিশেষ পরিকল্পনা 
আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে বিশেষ পরিকল্পনা

পাশাপাশি গত কয়েক মাস ধরে সুন্দরবন এলেকায় জল ঢুকে জনজীবন স্তব্ধ হতে দেখা গেছে। এবিষয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ওই এলাকা নিয়ে একটা মাস্টার প্লান করা হয়েছে। সেটি দিল্লিতে নীতি আয়োগে পাঠানো হয়েছে। ওদের বিশেষজ্ঞ কমিটি সেটি অনুমোদন করলে সুন্দরবনের অনেক সমস্যার সমাধান হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ ও ৩০ তারিখ সুন্দরবন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখ মন্ত্রীসভার বৈঠক সেরে সজনেখালির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আগামী ২৯ এপ্রিল, মঙ্গলবার গোসাবার কাছারি ময়দানে একটি জনসভা করবেন। সেখানে বিভিন্ন পরিষেবা প্রদান করার কথা আছে। রাতে থাকবেন সজনেখালিতে।

আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে বিশেষ পরিকল্পনা 

আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে বিশেষ পরিকল্পনা 
আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে বিশেষ পরিকল্পনা

সম্প্রতি নদিয়া সফরের পর ঝাড়গ্রামের সফর সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দলীয় সংগঠনের পাশাপাশি আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা তৈরি করে দেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের ধারণা, গত কয়েক মাস ধরে দলের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই ময়দানে নেমেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত