নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ২০১৪ এর টেট পাশ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় বেশ কিছু গরমিলের অভিযোগ উঠেছে। সেখানে কোথাও নাম রয়েছে, আবার কোথাও নেই। সেরকমই তালিকা পর্যবেক্ষণ করতে গিয়ে উঠে এল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তীদের নাম। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবীরা। হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম যুক্ত হতেই ব্যাপক শোরগোল।
আরও পড়ুনঃ Akhil Giri: অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, আগামীকাল শুনানির সম্ভাবনা
উল্লেখ্য, গত শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, কোর্টের নির্দেশে ২০১৭ ও ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছিলেন তাঁদের নম্বর দেওয়া আছে। রিজার্ভড ক্যাটেগরির যারা ৮২ পেয়েছেন তাঁরা পাশ বলে গণ্য হবেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, আমরা ২০১৪ সালের টেট পাসদের নম্বর প্রকাশ করেছি। রিজার্ভড ক্যাটেগরিতে ৭ হাজার জনের বেশি ৮২ পেয়ে পাশ করেছেন। আদালতের নির্দেশ হাতে পেতেই ২০১৪ সালের নম্বর প্রকাশ করা হয়েছে।

তালিকায় বেশ কিছু রোল নম্বর আছে, কিন্তু তাঁদের নাম নেই, নম্বর আছে। সেটা হয়তো ভুল করে হয়েছে। তথ্য জোগাড় করতে পারিনি। করে দেব ঠিক। মূলত পর্ষদের হাতে সমস্ত তথ্য আসেনি। সেকারণেই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এবার হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম জড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

দেখা গিয়েছে, ১০০ এর মধ্যে ১০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শুভেন্দু অধিকারী। ৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুজন চক্রবর্তী। ৯৮ পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন দিলীপ ঘোষ। এই ঘটনা কাল্পনিক? নাকি ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটানো হয়েছে? সেবিষয়ে উঠছে প্রশ্ন।



