Akhil Giri: অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, আগামীকাল শুনানির সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ Partha Chaterjee: আদালতে ঢোকার মুখে নীরব পার্থ, শারীরিক অবস্থার কথা শুনে জামিন দেবে আদালত?

উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, বিরাট পদক্ষেপ বিজেপির 
অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, বিরাট পদক্ষেপ বিজেপির 

সোমবার বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির হয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সুস্মিতা দত্ত। তিনি দ্রুত শুনানির আর্জিও জানান। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ নিয়ে মামলা করার অনুমতিও দিয়েছে। আগামীকালই হতে পারে মামলার শুনানি।

অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, বিরাট পদক্ষেপ বিজেপির 

অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, বিরাট পদক্ষেপ বিজেপির 
অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, বিরাট পদক্ষেপ বিজেপির 

যদিও শুক্রবারের ঘটনার পর থেকে একাধিক থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। মালদহের হবিবপুর থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। যার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল শুরু হয়েছে। দিল্লিতেও অখিলের বিরুধে অভিযোগ দায়ের করেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর