নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রাক্তন শিক্ষা মন্ত্রী আদালতে পেশ করা হল। কিন্তু অন্যান্য দিনের তুলনায় আদালতে ঢোকার মুখে নীরব পার্থ। একইসঙ্গে এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়দেরও আজ আদালতে পেশ করা হয়েছে। মুলত পার্থর শারীরিক পরিস্থিতির কথা সামনে রেখেই জামিনের আবেদন করবেন তাঁর আইনজীবী। অন্যদিকে পার্থর জামিন রুখতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


সূত্রের খবর, ২২ জুলাই থেকে একটানা ১১৩ দিন ধরে হেফাজতে রয়েছেন পার্থ। আদালতে এর আগে তিনি যেদিন এসেছিলেন, সেদিনও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। কিন্তু তাতেও জামিন মেলেনি। এমনকি গত ১০০ দিনে যে তাঁর বিরুদ্ধে তেমন কিছুই পাওয়া বলেও পার্থর আইনজীবী দাবি করেছেন। এমনকি আদালতের সামনে হাতজোর করে পার্থ প্রার্থনা করেছিলেন তাঁর জামিনের জন্য।

অন্যদিকে, জামিন আটকাতে কোমর বাঁধতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এখনও অবধি পার্থ সহ অন্যান্যদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, সেই সমস্ত তথ্যকে হাতিয়ার করে জামিন আটকাতে চায় সিবিআই। সেক্ষেত্রে আদালতে সিবিআই কী কী যুক্ত তুলে ধরে এখন সেটাই দেখার।
আদালতে ঢোকার মুখে নীরব পার্থ, ফের হেফাজতে নিতে চায় সিবিআই

মূলত পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হওয়া থেকেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কখনও তাঁর বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির যোগ মিলেছে। আবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। শিক্ষাক্ষেত্রে বিপুল দুর্নীতি হয়েছে তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন। তাই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া এত সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।









