ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ১০টি আর বেটায় ৬টি। আর ওমিক্রনের ‘ইউনিক’ মিউটেশনের সংখ্যা এর অনেক বেশি। যা সংখ্যায় মোট ২৬টি। সুতরাং সহজেই বোঝা যায় এর মারন ক্ষমতা কত ভয়ঙ্কর! এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তদের উপসর্গ খুবই মৃদু বলে দেখা যাচ্ছে। তবে গলায় সামান্য ব্যাথা এবং শরীরের দুর্বলতা এর প্রাথমিক লক্ষন।
রাজ্যে ওমিক্রনের মিলল প্রথমবার। আক্রান্ত সাত বছরের একজন শিশু। ওই শিশুটি মুর্শিদাবাদের বলে জানা গিয়েছে। ব্রিটেন ফেরত বিমানে হায়দ্রাবাদ হয়ে পশ্চিমবঙ্গে আসে ওই শিশু।
MedRxiv-তে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে, করোনা টিকার দুটি ডোজ প্রাপকদের উপর পরীক্ষা চালিয়ে যে তথ্য মিলেছে, তা খুব একটা সুখকর নয়। ওই গবেষণায় ইঙ্গিত মিলেছে যে ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণের আরও একটি ঢেউ আছড়ে পড়তে পারে।
নজরবন্দি ব্যুরোঃ ভারত জুড়ে বাড়তে শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনার নতুন এই সংক্রামক স্ট্রেনে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন।...