কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার রাজধানী দিল্লীতেও বেড়েই চলেছে ওমিক্রনের প্রভাব। রবিবার নতুন করে করোনার নতুন প্রজাতি ওমিক্রন মিলল তানজিনিয়া ফেরত এক ব্যক্তির শরীরে।
শুক্রবারই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ প্রতিটি রাজ্যকে চিঠি দেন। টেস্টের মাত্রা বাড়ানোর পাশাপাশি বাড়িয়ে ক্লাস্টার অথবা হটস্পট এলাকা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগের থেকেও ভয়ঙ্কর করোনা, একেবারে রূপ বদলে ফেলেছে এই ভ্যারিয়েন্ট। করোনার স্বাভাবিক উপসর্গ হল, স্বাদ, গন্ধ চলে যাওয়া। কিন্তু ওমিক্রন আক্রান্তদের স্বাদ-গন্ধ চলে যাওয়ার কোনও উপসর্গ পাওয়া যাচ্ছে না।
ওমিক্রনের রেহাই দিতে পারে বুস্টার? বিশেষজ্ঞদের ধারণা এবার বুস্টার শট নেওয়ার সময় এসে গেছে। করোনার নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তেই এমনটাই মতামত ব্লুমবার্গের ১৫ জনের একটি দলের।
অন্যান্য প্রজাতির তুলনায় করোনার এই ভ্যারিয়েণ্ট অতি দ্রুততার সঙ্গেই বদলে ফেলতে সক্ষম নিজের রূপ। যারফলে প্রাথমিকভাবেি চিকিৎসকরা মনে করতে শুরু করেন বাজারে করোনার যে টিকাগুলি চালু রয়েছে তা এই ভ্যারিয়েণ্ট কে ঠেকানোর জন্য খুব একটা কার্যকরী হবে না।