ভারতে থাবা বসাল Omicron, আক্রান্ত ২! দুঃসংবাদ শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্ধে নামার আগে দুঃসংবাদ শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতে থাবা বসাল Omicron Variant। দুজন আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে খবর দুই আক্রান্তই কর্নাটকের বাসিন্দা। দুজনকেই পর্যবেক্ষনে রাখা হচ্ছে। ভারতে ওমিক্রন ভেরিয়েন্টের ভাইরাস ঢুকে পড়ায় ব্যাপক উদবিঘ্ন চিকিৎসক মহল।

আরও পড়ুনঃ The Railway Men: ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দূর্ঘটনা, ওয়েব সিরিজে যশ রাজ ফিল্মস

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আক্রান্ত ২ জনের মধ্যে, এক ব্যক্তির বয়স ৬৬ এবং অপরজনের বয়স ৪৬। অকারণে কাউকে প্যানিক না করার আর্জি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সুরক্ষার কথা মাথায় রেখেই আক্রান্ত দুই ব্যক্তির পরিচিতি আপাতত প্রকাশ্যে আনা হবেনা বলে জানিয়েছে কেন্দ্র। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে এই দুই ব্যাক্তিই সম্প্রতি সেই সব দেশে গিয়েছিলেন যেখানে এই ভেরিয়েন্টের ভাইরাস হানা দিয়েছে।

ভারতে থাবা বসাল Omicron, আক্রান্ত ২!

ভারতে ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল, জানাল সরকার
ভারতে ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল, জানাল সরকার

সম্প্রতি করোনার এক নয়া ভ্যারিয়েন্টের হদিস পায় দক্ষিণ আফ্রিকার নেটওয়ার্ক ফর জিনোমিকস সারভিল্যান্স। যেখানে দাবি করা হয় অন্যান্য প্রজাতির তুলনায় করোনার এই ভ্যারিয়েণ্ট অতি দ্রুততার সঙ্গেই বদলে ফেলতে সক্ষম নিজের রূপ। যারফলে প্রাথমিকভাবেি চিকিৎসকরা মনে করতে শুরু করেন বাজারে করোনার যে টিকাগুলি চালু রয়েছে তা এই ভ্যারিয়েণ্ট কে ঠেকানোর জন্য খুব একটা কার্যকরী হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন