নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্ক করোনার নতুন রূপ ওমিক্রন। ওমিক্রন নিয়ে গবেষণা জারি থাকলেও যা জানা গিয়েছে তা খুবই স্বল্প। একেবারে রূপ বদলে ফেলেছে এই ভ্যারিয়েন্ট। করোনার স্বাভাবিক উপসর্গ হল, স্বাদ, গন্ধ চলে যাওয়া। কিন্তু ওমিক্রন আক্রান্তদের স্বাদ-গন্ধ চলে যাওয়ার কোনও উপসর্গ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ Covid19: ওমিক্রনের রেহাই দিতে পারে বুস্টার? কী বলছেন বিশেষজ্ঞরা


কী এই উপসর্গ? দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন ডঃ অ্যাঞ্জেলিক কোয়েটজি জানিয়েছেন, আগের থেকেও ভয়ঙ্কর করোনা -র উপসর্গ গুলি হলঃ শরীরে দুর্বল ভাব, শরীরে যন্ত্রণা। এর মধ্যে অনেকেই ভুগছেন মাথাব্যাথায়। দেহে জ্বর না আসার উপসর্গগুলি দেখা দিলে করোনা চিহ্নিত করতে অনেকটা সময় লাগতে পারে।
ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্ত হয়েছে কর্ণাটকের দুই বাসিন্দা। তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। দুই জনের সংস্পর্শে আসা পাঁচ জন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
অন্যদিকে, শুক্রবারেই মুম্বইয়ে বিদেশ ফেরত নয় জন যাত্রীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা ফেরত বলে জানা গিয়েছে। তাঁরা ওমিক্রনে আক্রান্ত কী না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ফেরত ওই যাত্রীর দেহে করোনা ধরা পড়বে কী না তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে করোনা নতুন প্রজাতি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ কেন্দ্র সরকারের।


আগের থেকেও ভয়ঙ্কর করোনা, নতুন রূপ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

তবুও হু এর তরফে ২৩ দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার কথা জানানো হয়েছে। আগামী দিনে এই সমস্ত দেশগুলিতে আরও বেশী পরিমাণে এই ভাইরাস ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও ইজরায়েলের এক চিকিৎসকের দেহে প্রথম ধরা পড়ে কোভিডের এই প্রজাতি। তবে দক্ষিণ আফ্রিকা থেকে এই ভাইরাস সারা বিশ্বে প্রসার বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







