নজরবন্দিঃ কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার রাজধানী দিল্লীতেও বেড়েই চলেছে ওমিক্রনের প্রভাব। রবিবার নতুন করে করোনার নতুন প্রজাতি ওমিক্রন মিলল তানজিনিয়া ফেরত এক ব্যক্তির শরীরে। কিছুদিন ধরেই দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার তাঁর দেহে ওমিক্রন পজিটিভ মিলেছে। এই নিয়ে দেশে ‘ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ।
আরও পড়ুনঃ ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক, আজ দেশের সার্বিক করোনা পরিস্থিতি #Omicron


হাসপাতাল সূত্রে খবর, ১২ টি নমুনা ইতিমধ্যেই ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে পাঠানো হয়েছে। যার মধ্যে একজনের শরীরে ওম,ইক্রন মিলেছে। ভারতীয় ওই ব্যক্তি কিছুদিন আগেই তানজিনিয়া থেকে ফিরেছেন। ওই ব্যক্তি আর কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছেন কি না তার খোঁজ চলছে।
এর আগে কর্ণাটকের দুই ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মিলেছে। এছাড়াও মহারাষ্ট্র এবং গুজরাতে একজন করে ব্যক্তির দেহে করোনার নতুন প্রজাতি ওমিক্রন ধরা পড়েছে। দিল্লির ঘটনা নিয়ে পঞ্চম ব্যক্তির দেহে করোনার হদিশ মিলল।
২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ভেরিয়েন্ট ধরা পড়েছে। যা ভীষণ উদ্বেগের বিষয় বলে জানিয়েছে হু। যা করোনার অন্যান্য ভেরিয়েন্টের থেকে দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা রয়েছে। ইতিমধ্যেই পুরাতন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেইসঙ্গে একাধিক দেশে করোনার বুস্টার ডোজ দেওয়ার কথাও ঘোষণা করেছে।


বেড়েই চলেছে ওমিক্রনের প্রভাব, বিমান পরিষেবা বন্ধের আর্জি কেজরিওয়ালের

বিদেশ থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জন।







