ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক, আজ দেশের সার্বিক করোনা পরিস্থিতি #Omicron

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক। কর্ণাটকের পর এবার গুজরাটে। জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তির নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়েছে। গুজরাটের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে জামনগরে এক করোনা আক্রান্তের নমুনায় নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে যে সব দেশকে চিহ্নিত করেছে, সেই সব দেশ থেকে গত কয়েকদিনে ১৬০০০ জন এসেছেন ভারতে।

আরও পড়ুনঃ শক্তি হারিয়েছে জাওয়াদ, আগামী দু দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

এর মধ্যে ১৮ জন করোনা আক্রান্ত। আর এই সব কারণে সার্বিকভাবে দেশের করোনা পরিসংখ্যান নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জন।

সংক্রমণের হার বাড়লেও করোনার অ্যাকটিভ কেস খানিকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৯ হাজার ১৫৫ জন। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৭৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৯১৮ জন।

ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক, আজ দেশের সার্বিক করোনা পরিস্থিতি

অপর দিকে নতুন ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) জানিয়েছে, এখনও অবধি তাদের কাছে ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্য়ুর কোনও খবর আসেনি। তবে ওমিক্রনের অনেক বেশি সংক্রমক বলেই উদ্বেগ প্রকাশ করেছ হু। পরের মাসেই সমগ্র ইউরোপ জুরে সংক্রমণ মারাত্মকভাবে বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত