Weather UpDate: শক্তি হারিয়েছে জাওয়াদ, আগামী দু দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শক্তি হারিয়েছে জাওয়াদ। পরিণত হয়েছে নিম্নচাপে। আজ ও আগামিকাল বৃষ্টি নামবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সারা দিনই মেঘলা থাকবে আকাশ। সমুদ্র উপকূলে হালকা ঝোড়ো হাওয়া বইছে। সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

আর পড়ুনঃ শেষ লগ্নে মনোনয়ন প্রত্যাহার দুই বিজেপি প্রার্থীর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে আর এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব থাকবে না। তবে ঘূর্ণীঝড় জাওয়াদ আছড়ে না পড়লেও তার প্রভাব রয়েছে দীঘা উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সর্বস্তরে প্রস্তুতি তুঙ্গে। নবান্ন ও লালবাজারের কন্ট্রোল রুম থেকে নজরদারি চলছে।

শক্তি হারিয়েছে জাওয়াদ, আগামী দু দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা
শক্তি হারিয়েছে জাওয়াদ

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপের জেরে।

শক্তি হারিয়েছে জাওয়াদ, পশ্চিমবঙ্গে আর এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব থাকবে না।

বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও ওডিশার পুরীর কাছে অবস্থান করছে জাওয়াদ। এদিকে শনিবার থেকে টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৮৪ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ০০৫.৩ মিলিমিটার৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত