Omicron: পশ্চিমবঙ্গে প্রবেশ করল ওমিক্রন! ব্রিটেন ফেরত যাত্রীর শরীরে করোনার উপসর্গ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার পশ্চিমবঙ্গে প্রবেশ করল ওমিক্রন! জানা গিয়েছে, ব্রিটেন ফেরত এক তরুণীর শরীরের কোভিড-১৯ এর মৃদু উপসর্গ মিলেছে। শুক্রবার আলিপুরের বাসিন্দা ওই তরুণীর দেহে করোনার মৃদু উপসর্গ ধরা পড়তেই আতঙ্ক ছড়িয়েছে। চিকিৎসার জন্য তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। পরীক্ষার মাধ্যমে জানা যাবে রোগীর দেহে ওমিক্রন প্রবেশ করেছে কী না।

আরও পড়ুনঃ Omicron: দুয়ারে ওমিক্রন, সংক্রমন রুখতে জানুয়ারি অব্দি বন্ধ আন্তর্জাতিক উড়ান

এমনিতেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনার এই নতুন প্রজাতির সম্পর্কে এখনও সমস্ত কিছু তাঁদের জানা নেই। তবে করোনার মৃদু উপসর্গ থাকলেই বারবার টেস্টের কথা বলছেন তাঁরা। তাই ব্রিটেন ফেরত ওই তরুণীর একাধিকবার টেস্ট করিয়ে ওমিক্রন সম্পর্কে অবগত হতে চাইছেন বিশেষজ্ঞরা।

এর আগে দেশের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান এবং দিল্লীতে ওমিক্রন এর হদিশ মেলে। তখন থেকে বাড়তি সতর্কতা জারি করা হয় প্রশাসনের তরফে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজস্থানের ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্ত হওয়া ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাঁদের রক্ত, সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা স্বাভাবিক এসেছে। এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদেরকে।

রাজস্থানে আক্রান্তদের সংখ্যা ৩৮ হয়েছে। জয়পুরে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে জয়পুরে আসা একই পরিবারের ৪ সদস্যের দেহে করোনার সংক্রমণ মেলে। সেখান থেকে ৯ জনের দেহে ছড়ায় সংক্রমণ।

পশ্চিমবঙ্গে প্রবেশ করল ওমিক্রন? প্রশ্ন উঠছে বারবার  

পশ্চিমবঙ্গে প্রবেশ করল ওমিক্রন? প্রশ্ন উঠছে বারবার  
পশ্চিমবঙ্গে প্রবেশ করল ওমিক্রন? প্রশ্ন উঠছে বারবার  

শুক্রবার সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৬,৭৪,৭৪৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর