Omicron: দুয়ারে ওমিক্রন, সংক্রমন রুখতে জানুয়ারি অব্দি বন্ধ আন্তর্জাতিক উড়ান

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল করোনার সংক্রমন, সেইসঙ্গে কমতে শুরু করেছিল অ্যাকটিভ কেসের সংখ্যা। যারফল স্বরূপ মাঝ ডিসেম্বর থেকেই আন্তর্জাতিক বিমান চালু করার কথা জানিয়েছিল ডিজিসিএ।

আরও পড়ুনঃ রাজ্যে আজ আক্রান্ত ৫৬৭, কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ মমতার।

কিন্তু বিগত কয়েক সপ্তাহে ওমিক্রনের দাপট বাড়তে থাকায় পুরোনো ঘোষণা কে বাতিল করে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয় আন্তর্জাতিক উড়ান। এই নিয়েই আজ বিশেষ বিবৃতি সামনে আসে ডিজিসিএ কর্তৃপক্ষের তরফ থেকে। সেই অনুযায়ী আগামী বছরের ৩১ জানুয়ারি রাত ১১টা বেজে ৫৯ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সমস্ত আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া সমস্ত আন্তর্জাতিক বিমান। কিন্তু মে মাসে “বন্দে ভারত” মিশনের দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে বেশ কয়েকটি দেশের সঙ্গে চালু রাখা হয় বিমান পরিষেবা।

দুয়ারে ওমিক্রন, সংক্রমন রুখতে জানুয়ারি অব্দি বন্ধ আন্তর্জাতিক উড়ান

দুয়ারে ওমিক্রন, সংক্রমন রুখতে জানুয়ারি অব্দি বন্ধ আন্তর্জাতিক উড়ান
দুয়ারে ওমিক্রন, সংক্রমন রুখতে জানুয়ারি অব্দি বন্ধ আন্তর্জাতিক উড়ান

তবে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেই ফের দেখা দেয় করোনার নয়া প্রজাতি ওমিক্রন। যা প্রথমে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ধিরে ধিরে ছড়িয়ে পড়তে শুরু করে একাধিক দেশে। বাদ যায়নি আমাদের ও দেশ। তবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ করায় আদৌ কতটা সংক্রমণ রোখা সম্ভব হয় সেদিকেই নজর এখন সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর