নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এখনও পর্যন্ত প্রায় ৩০ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তবে এই পরিস্থিতিতেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গত পাঁচ দিন ধরে স্থিতিশীল রয়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। রাজ্যে আজ আক্রান্ত ৫৬৭, তবে বঙ্গে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা এখনই তৈরি হয়নি বলে মত বিশেষজ্ঞদের। যদিও সাবধানের মার নেই। মুহুর্তের অসতর্কতায় লাফিয়ে বাড়তে পারে করোনার প্রকোপ। তাই কোভিড বিধি বলবৎ রয়েছে দেশজুড়ে।
আরও পড়ুনঃ WB Weather Today: আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভবনা, কি বলছেন আবহাওয়া দফতর?


কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর(গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা)। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৫ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৩। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৫৬ জন।
আজকের বুলেটিন অনুযায়ী রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭১ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৪ হাজার ২৩০। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৭ হাজার ৩৩৩। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ৭৭৬ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। দেখুন সম্পুর্ণ বুলেটিন।
রাজ্যে আজ আক্রান্ত ৫৬৭, কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ মমতার।

এদিকে, কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া কথা ঘোষনা করেছে রাজ্য সরকার। আজ সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে ক্ষতিপূরণের জন্য বিডিও অফিস অথবা মহকুমা অফিসে যোগাযোগ করতে হবে৷ কলকাতার ক্ষেত্রে যোগাযোগ করবেন সংশ্লিষ্ট বোরো অফিসে। অথবা আবেদনের ফর্ম ডাউনলোড করবেন www.wbdmd.gov.in থেকে। যে কোন প্রয়োজনে ফোন করতে পারেন রাজ্য সরকারের হেল্প ডেস্ক নাম্বারে। নাম্বার গুলি হল, ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। আরও জানতে এখানে ক্লিক করুন।










