নজরবন্দি ব্যুরোঃ কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দেবে সরকার৷ সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ, কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে৷ রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু এককালীন ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে সুপ্রিম নির্দেশ পাওয়ার পরেই এই বিষয়ে উদ্যোগ নেয় রাজ্য সরকার। তারপরেই চূড়ান্ত হয়েছে আর্থিক সাহায্যের বিষয়টি।
আরও পড়ুনঃ আগামীকাল আনা হবে রাওয়াতের মৃতদেহ, রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য দিল্লিতে
রাজ্য সরকার খুব শীঘ্রই এই পরিষেবা চালু করতে চলেছে বলে৷ ক্ষতিপূরণের জন্য বিডিও অফিস অথবা মহকুমা অফিসে যোগাযোগ করতে হবে৷ কলকাতার ক্ষেত্রে যোগাযোগ করবেন সংশ্লিষ্ট বোরো অফিসে। অথবা আবেদনের ফর্ম ডাউনলোড করবেন www.wbdmd.gov.in থেকে। যে কোন প্রয়োজনে ফোন করতে পারেন রাজ্য সরকারের হেল্প ডেস্ক নাম্বারে। নাম্বার গুলি হল, ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬
ক্ষতিপূরন পাওয়ার জন্যে লাগবে মৃত ব্যক্তির কোভিড-১৯ জনিত মৃত্যুর শংসাপত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড। সাথে লাগবে পরিবারের একজন ব্যক্তির আধার কার্ড অথবা ভোটার কার্ড৷ ব্যাঙ্কের পাস বইয়ের কপি অথবা বাতিল চেক। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক লিগাল হেয়ার সার্টিফিকেট। নিকটাত্মীয়ের প্রমাণ হিসাবে ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিকের এভিডেভিড।
কোভিডে মৃতদের এককালীন ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, সুপ্রিম নির্দেশে বড় উদ্যোগ নবান্নের।

শুরু থেকেই কোভিডে মৃতদের ক্ষতিপূরণের দাবীতে সরব হয়েছেন বিরোধীরা৷ সংসদে এবিষয়ে সরব হতে দেখা গেছে বিরোধী নেতাদের। এবার কোভিড মৃতদের ক্ষতিপূরণ নিয়ে বিরাট ঘোষণা করল রাজ্য সরকার৷ যারা কোভিডের আকস্মিক হানায় হারিয়েছেন নিকটাত্মীয়দের তাঁদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে রাজ্য সরকারের এই আর্থিক সাহায্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।











