আগামীকাল আনা হবে রাওয়াতের মৃতদেহ, রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য দিল্লিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে নীলগিরি জঙ্গলে সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ১৩ জনের৷ বুধবারই তাঁর মৃতদেহ দিল্লিতে আনা হবে। রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে রাজধানীতে।

আরও পড়ুনঃ লড়াই শেষ, প্রয়াত হলেন বিপিন রাওয়াত

ভারতীয় বায়সেনার তরফে এদিন সন্ধ্যে ৬ টা নাগাদ বিপিন রাওয়াতের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এদিন সুলুর এয়ারবেস থেকে রওনা দিয়েছিল এম-১৭ভি৫ বিমানটি। ৫ জন ক্রু মেম্বার ছাড়াও হেলিকপ্টারে যাত্রী ছিলেন ৯ জন। দুর্ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রীর মৃত্যু হয়েছে। আগামীকাল প্রত্যেকের মৃতদেহ আনা হবে দিল্লিতে৷

দুর্ঘটনায় একমাত্র জীবিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গুরুতর আহত ওই সেনা জওয়ানের চিকিৎসা চলছে ওয়েলিংটন মিলিটারি হাসপাতালে।

আগামীকাল আনা হবে রাওয়াতের মৃতদেহ, রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য দিল্লিতে

আগামীকাল আনা হবে রাওয়াতের মৃতদেহ, রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য দিল্লিতে
আগামীকাল আনা হবে রাওয়াতের মৃতদেহ, রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য দিল্লিতে

কী কারণে এই মৃত্যু হল? যান্ত্রিক ত্রুটি? নাকি অন্য কোনও গাফিলতি৷ তা খোঁজ করতে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে ঘন জঙ্গলের কুয়াশা নিয়ে আগে কেন কোনও সতর্কতা দেওয়া হয়নি? সব মিলিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক চলেছে৷ আগামীকাল এবিষয়ে সংসদে বক্তব্য রাখতে চলেছে সরকার পক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত