লড়াই শেষ, প্রয়াত হলেন বিপিন রাওয়াত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ শেষ হল লড়াই। আজ সকালেই তামিলনাড়ুর কুন্নুরের ভেঙে পড়ে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের চপার। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হলেও গুরুতর জখম হয়ে হাসপাতালে লড়াই চালাচ্ছিলেন বাকিরা। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গেই একে একে বাকিদের লড়াই শেষ হতে শুরু করলেও সকলের আশা ছিল বিপিন রাওয়াত কে ঘিরে।

আরও পড়ুনঃ শীতকালীন ভাতা পাবেন ভোটকর্মীরা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাঁর স্ত্রী মধুলিকা। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেনাকর্মীদের মধ্যে। এদিন ভারতীয় বিমানের এমআই-১৭ভি৫ এ চড়ে তামিলনাড়ুর সুলুর থেকে উধাগমনদালমের উদ্দেশ্যে রওনা দেন ১৪ জন সেনা জওয়ান। কিন্তু খারাপ আবহাওয়ার কারনে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে হয়ে সকল কে।

তবে জানা গিয়েছিল দেহের ৯০ শতাংশ অংশই পুড়ে গিয়েছে বিপিন রাওয়াতের। তাঁর কিছু সময় পরেই বিপিন রাওয়াতের মারা যাওয়ার কথা ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা বিভাগ। নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই কথা তুলে ধরা হয় বায়ু সেনার তরফ থেকে।

লড়াই শেষ, চলে গেলেন বিপিন রাওয়াত 

এরপরেই বিপিন রাওয়াতের চলে যাওয়ায় শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ আরও অনেকে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিপিন রাওয়াতের সঙ্গে নিজের ছবি আপলোড করে প্রধানমন্ত্রী লেখেন, ‘তিনি ছিলেন এক অদম্য সৈনিক। নিজের জীবন কে বিপন্ন করে একাধিকবার দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তাঁর চলে যাওয়ায় দেশ অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হল।’ সেইসঙ্গে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত