শীতকালীন ভাতা পাবেন ভোটকর্মীরা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতকালীন ভাতা পাবেন ভোটকর্মীরা। মাথা পিছু দেওয়া হবে ২৫০ টাকা করে। এমনটাই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শুধুমাত্র পুরভোটে দেওয়া হবে এই টাকা। বুধবার কমিশনের তরফে নির্দেশিকা করে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অভিষেকের নির্দেশ, সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমাকে বহিষ্কার তৃণমূলের

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে রয়েছে নির্বাচন। কলকাতার পুরভোটে মোতায়েন করা হয়েছে ২৩ হাজার পুলিশ বাহিনী। যদিও কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষভাবে কলকাতা পুরভোট করানো সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যে পুলিশ দিয়ে ভোট করানোর কথা বলা হচ্ছে তা যথেষ্ট নয় বলে দাবী করেছেন তিনি। যদিও এর আগে কমিশনের তরফে একটি চিঠি দিয়ে রাজ্যপালকে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে তাঁদের। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।

শীতকালীন ভাতা পাবেন ভোটকর্মীরা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
শীতকালীন ভাতা পাবেন ভোটকর্মীরা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ইতিমধ্যেই কোন কোন এলাকাগুলি সবচেয়ে বেশী স্পর্শকাতর তা খুঁজতে শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে সবচেয়ে বেশী গোলমালের অভিযোগ এসেছিল উত্তর কলকাতা এবং ওয়াটগঞ্জ এলাকা থেকে। অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে ওয়াটগঞ্জ, বন্দর সংলগ্ন এলাকা। বাড়তি নজর থাকবে ৭ থেকে ৯ নম্বর বুথে। এছাড়া রয়েছে কাশীপুর, কসবা, বেহালা, তপসিয়া, তিলজলা এলাকা।

নির্বাচনে বুথের সংখ্যা ৪৮৪২ টি। অতিরিক্ত বুথ রয়েছে ৩৮৫ টি। এবারের নির্বাচনে থাকছে ২৩ হাজার পুলিশ বাহিনী। প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে দু’জন করে সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়াও ৭৮ টি কুইক রেসপন্স টিম। কমিশনের তরফে জানানো হয়েছে, ২৫ শতাংশ বুথে চলবে ভিডিওগ্রাফি অথবা সিসিটিভি। ২৮৬ টি সেক্টরে সশস্ত্র পুলিশ। ৭২টি আরটি মোবাইল। থাকবে ৩৫ টি রেডিও ফ্লাইং স্কোয়াড।

শীতকালীন ভাতা পাবেন ভোটকর্মীরা, শুধুমাত্র পুরভোটে 

West Bengal Election Results 2021: How votes are counted in EVM dgtl - Anandabazar

ইতিমধ্যেই কলকাতা পুরভোট নিয়ে দফায় দফায় বৈঠক করতে শুরু করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শহরজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। সমাজবিরোধীদের তালিকা তৈরি করে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রতিটি থানাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত