নজরবন্দি ব্যুরোঃ আজ দুপুরের পর থেকেই কলকাতা সহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। একেই স্যাঁতসেঁতে ভাব তারপর এই অকাল বৃষ্টি যেন শীতবিলাসিদের কাছে বিশাল কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার সকাল পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ফের নিম্নচাপের ভ্রুকুটি, কবে আসছে শীত? কি বলছে হাওয়া অফিস


আবহাওয়া দফতর সূত্রে খবর, এখন দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বেলা পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে। তবে চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া-পূর্বাভাস।
নিম্নচাপ অক্ষরেখার ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাই আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা কমার বিশেষ সম্ভাবনা নেই। অন্য দিকে, আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না। পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। অন্য দিকে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখায় শীতের পথে বাধা হয়ে থাকবে আগামী কিছু দিন। কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে।
দুর্যোগ যেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না। বৃষ্টি বিদায়ে বঙ্গবাসী হাঁফ ছেড়ে বাঁচলেও শীত এখনও বহু দূরে জানিয়ে দিল হাওয়া অফিস। এদিকে বুধবার সকাল পেরিয়েও দীর্ঘক্ষণ কুয়াশার আস্তরণ শহর কলকাতাকে স্থবির করে রেখেছিল। তবে এই দুই দিন রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য ভাবে পরিবর্তন আসবে না।


দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, বর্তমানে কলকাতার তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। চলতি সপ্তাহে শীতের থিতু হওয়ার কোনও সম্ভাবনাই দেখছে না হাওয়া অফিস।
বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত জোরালো কুয়াশার মুখে পড়ে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাংশ। ঘন কুয়াশার দরুন ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও।এদিকে, হাওয়া অফিস বলছে, বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল।
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভবনা, কলকাতা সহ বেশ কিছু জেলায় শুরু বৃষ্টি

তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে ঢুকেছে। রাতে তাপমাত্রা তুলনায় কম থাকায় মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করেছে। তার উপরে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হওয়ায় শীতের সম্ভাবনা মার খাচ্ছে।








