Weather: ফের নিম্নচাপের ভ্রুকুটি, কবে আসছে শীত? কি বলছে হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্যোগ যেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না। বৃষ্টি বিদায়ে বঙ্গবাসী হাঁফ ছেড়ে বাঁচলেও শীত এখনও বহু দূরে জানিয়ে দিল হাওয়া অফিস। এদিকে বুধবার সকাল পেরিয়েও দীর্ঘক্ষণ কুয়াশার আস্তরণ শহর কলকাতাকে স্থবির করে রেখেছিল। তবে এই দুই দিন রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য ভাবে পরিবর্তন আসবে না।

আরও পড়ুনঃ রাওয়াতের মৃত্যু কি শুধু দুর্ঘটনা? বোমা ফাটালেন সুব্রাহ্মণ্যম স্বামী

- Advertisement -

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, বর্তমানে কলকাতার তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। চলতি সপ্তাহে শীতের থিতু হওয়ার কোনও সম্ভাবনাই দেখছে না হাওয়া অফিস।

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত জোরালো কুয়াশার মুখে পড়ে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাংশ। ঘন কুয়াশার দরুন ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও।এদিকে, হাওয়া অফিস বলছে, বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল।

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কবে আসছে শীত? কি বলছে হাওয়া অফিস

তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে ঢুকেছে। রাতে তাপমাত্রা তুলনায় কম থাকায় মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করেছে। তার উপরে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হওয়ায় শীতের সম্ভাবনা মার খাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর