নজরবন্দি ব্যুরোঃ ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন এক পরিবারের চার সদস্য। এরপর বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন এক দম্পতি সহ দুই কন্যা। এখন ওমিক্রন পজিটিভ চার জনেই। ওমিক্রন আক্রান্তরা ঘুরেছেন বিয়েবাড়ি, তাই করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার আগেই অতিথিদের তালিকা নিয়ে খোঁজ শুরু করল প্রশাসন।
আরও পড়ুনঃ Omicron India: ওমিক্রন ঠেকাতে ফের লকডাউন? জানুয়ারিতে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস।


রাজস্থানের জয়পুর এলাকার দাদা কি ফটক এলাকার বাসিন্দা ৪৭ বছরের মুকেশ। তাঁর স্ত্রির বয়স ৩৮। দুই মেয়ের একজনের বয়স ৭ বছর এবং অন্যজনের বয়স ১২ বছর। কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকায় থাকেন তাঁরা। বিমানে ওঠার আগে চার জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। গত মাসেই রাজস্থানের একটি বিয়েবাড়িতে উপস্থিত হন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন শতাধিক অতিথি। সম্প্রতি তাঁদের চারজনেরই শরীরে ওমিক্রন পজিটিভ হওয়ায় প্রশাসনের ঘুম উড়েছে।

মুকেশের সংস্পর্শে আশা এক ব্যক্তি এবং তাঁর পরিবারের চার জনের শরীরের ওমিক্রন পজিটিভ মিলেছে। এমনকি এক ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের জন্য দেখা করতে যান মুকেশ। অপারেশনের আগে তাঁরও রিপোর্ট পজিটিভ এসেছে। পরে জিন টেস্ট করালে পজিটিভ বের হয়। এখানেই শেষ হয়নি। ওই অসুস্থ ব্যক্তির পরিবারের একাধিক জন এখন করোনা পজিটিভ।
২৫ নভেম্বর সারা বিশ্বের মধ্যে প্রথম দক্ষিণ আফ্রিকাতেই ওমিক্রনের হদিশ মেলে। করোনার এই নতুন প্রজাতির সংক্রমণের ক্ষমতা অন্যান্যদের থেকে অনেক বেশী। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু। ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে কড়নার নতুন সংক্রমণ। ভারতের মধ্যে ২১ জনের শরীরে ধরা পড়েছে করোনার নতুন প্রজাতি। যদিও বিশেষজ্ঞদের দাবী করোনা নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের।


ওমিক্রন আক্রান্তরা ঘুরেছেন বিয়েবাড়ি, হু হু করে বাড়ছে সংক্রমণ

সোমবার কেন্দ্র সরকারের তরফে নীতি আয়োগের সদস্য ডা: ভিকে পাল জানিয়েছেন, “ওমিক্রন নিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার উপর ভিত্তি করে নিশ্চই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে আমাদের গবেষকদের সঙ্গে কথা হচ্ছে। কোন কারণে বুস্টার ডোজ দেওয়া হবে, কতদিনের মধ্যে তা দেওয়া উচিত, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য সমস্ত প্রাপ্ত বয়স্কদের সম্পূর্ণ টিকাকরণ।”







