নজরবন্দি ব্যুরোঃ ভারত জুড়ে বাড়তে শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনার নতুন এই সংক্রামক স্ট্রেনে আক্রান্ত হয়েছেন মোট ২৬ জন। স্বাভাবিকভাবেই করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ অতীত ভেসে আসছে অনেকেরই স্মৃতিপটে। ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে লকডাউনের প্রশ্ন। তাহলে কি ওমিক্রন ঠেকাতে ফের লকডাউন? সেই প্রশ্নের উত্তর সামনে এল।
আরও পড়ুনঃ Omicron India: ২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, নয়া আতঙ্কের কী কী উপসর্গ?


বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Corona Virus) নতুন স্ট্রেন ‘ওমিক্রন’। গতকাল পর্যন্ত ভারতে ২১ জন আক্রান্তের খোঁজ মিলেছে, যা গতপরশু ছিল মাত্র চার। সেখানে আজ সংযোজিত হয়েছে আরও ৫ জনের নাম। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান অনুযায়ী এই ভেরিয়েন্টের সংক্রমন ক্ষমতা ডেল্টা ভেরিয়েন্টের থেকে অনেকটাই বেশি। আর ভারতে যেহেতু ডেল্টা ব্যপক বিপর্যয় ডেকে এনেছিল সেই কারনে ওমিক্রন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্র।
প্রশ্ন উঠছে, এই ভ্যারিয়্যান্ট কি তবে অতিদ্রুত ভারতে ছড়িয়ে পড়বে? এবং দেশে আরও একটি করোনার ঢেউ ঢেকে আনার কারণ হয়ে দাঁড়াবে? প্রশ্নের উত্তর দিয়েছেন নীতি আয়োগের সদস্য ডা: ভিকে পাল। তাঁর কথায়, “ওমিক্রন নিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার উপর ভিত্তি করে নিশ্চই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে আমাদের গবেষকদের সঙ্গে কথা হচ্ছে। কোন কারণে বুস্টার ডোজ দেওয়া হবে, কতদিনের মধ্যে তা দেওয়া উচিত, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য সমস্ত প্রাপ্ত বয়স্কদের সম্পূর্ণ টিকাকরণ।”
ওমিক্রন ঠেকাতে ফের লকডাউন? জানুয়ারিতে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস

এদিকে, গবেষক মনীন্দ্র আগরওয়াল দাবি করেছেন, জানুয়ারি মাসেই দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন আরও সংক্রামিত হবে। এই সময় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর এবং পঞ্জাবে নির্বাচন রয়েছে সেই সময় এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়তে পারে। তিনি আরও পরামর্শ দিয়েছেন, করোনাভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে। অল্প দিনের জন্য লকডাউনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন মনীন্দ্র আগরওয়াল।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



