Omicron India: ২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, নয়া আতঙ্কের কী কী উপসর্গ?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বাড়তে শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা। জয়পুরে সংক্রমিত একই পরিবারের ৯ জন। ৭ আক্রান্তের খোঁজ মিলল মহারাষ্ট্রে। বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Corona Virus) নতুন স্ট্রেন ‘ওমিক্রন’। গতকাল পর্যন্ত ভারতে ৪ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। আজ সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২১! যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের।

আরও পড়ুনঃ ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি বাংলায়, ক্রমশ নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা

গতকাল পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে দু’জনের খোঁজ মিলেছিল কর্ণাটকে। বাকি দুজনের একজন গুজরাটের জামনগরের, অন্যজন মুম্বইয়ের বাসিন্দা। এরপর আজ সকালে দিল্লিতে আরও এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে। আর এবার শুধু মহারাষ্ট্রেই একসঙ্গে ৭ ওমিক্রন আক্রন্তের খোঁজ মিলল। পাশাপাশি রাজস্থানে একই পরিবারের ৯ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে – যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯। ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো: এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে – যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে। পৃথিবীর কোটি কোটি মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তারা এখন কতটা নিরাপদ – তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নয়া আতঙ্কের কী কী উপসর্গ?

২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নয়া আতঙ্কের কী কী উপসর্গ?
২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নয়া আতঙ্কের কী কী উপসর্গ?

চীনের উহান শহরে প্রথম যে করোনাভাইরাস ছড়িয়েছিল, সেই ভাইরাস এখন আর নেই। ডেল্টা আর বেটা ভ্যারিয়েন্ট তাকে হটিয়ে দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ১০টি আর বেটায় ৬টি। আর ওমিক্রনের ‘ইউনিক’ মিউটেশনের সংখ্যা এর অনেক বেশি। যা সংখ্যায় মোট ২৬টি। সুতরাং সহজেই বোঝা যায় এর মারন ক্ষমতা কত ভয়ঙ্কর! এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তদের উপসর্গ খুবই মৃদু বলে দেখা যাচ্ছে। তবে গলায় সামান্য ব্যাথা এবং শরীরের দুর্বলতা এর প্রাথমিক লক্ষন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর