Covid19 Update: ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি বাংলায়, ক্রমশ নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এখনও পর্যন্ত মোট ১২ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তবে এই পরিস্থিতিতেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গত পাঁচ দিন ধরে ৭০০-র নিচে রয়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। রাজ্যে আজ আক্রান্ত ৬২০, তবে বঙ্গে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা এখনই তৈরি হয়নি বলে মত বিশেষজ্ঞদের। যদিও সাবধানের মার নেই। মুহুর্তের অসতর্কতায় লাফিয়ে বাড়তে পারে করোনার প্রকোপ। তাই কোভিড বিধি বলবৎ রয়েছে দেশজুড়ে।

আরো পড়ুনঃ বেসরকারিকরণের অর্থ পিছিয়ে যাওয়া, বিল প্রস্তাবের আগে বিস্ফোরক বিকাশরঞ্জন।

কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর(গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা)। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬২০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৭ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১১৭। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৫৬ জন।

কলকাতার পাশাপাশি সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। তারপরেই রয়েছে হুগলী জেলা। হুগলী জেলাতে এদিন ৪৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ৩ জনের। গত কয়েকমাসের পরম্পরা বজায় রেখে এদিনও রাজ্যের সব জেলাতেই করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে।

আজকের বুলেটিন অনুযায়ী রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২৭ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার ৭৪। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪০ হাজার ২৩১। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫ লক্ষ ১৪ হাজার ৬১১ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। দেখুন সম্পুর্ণ বুলেটিন

ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি বাংলায়, ক্রমশ নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা

ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি বাংলায়, ক্রমশ নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা
ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তি বাংলায়, ক্রমশ নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা

f96b031de6a44aa190739f640c939bb6 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত