করোনা নিয়ন্ত্রনে কড়া নির্দেশ রাজ্যকে, লকডাউনের পথে হাঁটার ইঙ্গিত কেন্দ্রের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত জুড়ে বাড়তে শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনার নতুন এই সংক্রামক স্ট্রেনে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। স্বাভাবিকভাবেই করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ অতীত ভেসে আসছে অনেকেরই স্মৃতিপটে। ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে লকডাউনের প্রশ্ন। তাহলে কি ওমিক্রন ঠেকাতে ফের লকডাউন? সেই প্রশ্নের উত্তর সামনে এল আজ।

আরও পড়ুনঃ বিজেপি বিরোধী জোটে আর কংগ্রেস ফ্যাক্টর নয়, সাফ জানালেন পি কে

বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Corona Virus) নতুন স্ট্রেন ‘ওমিক্রন’। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান অনুযায়ী এই ভেরিয়েন্টের সংক্রমন ক্ষমতা ডেল্টা ভেরিয়েন্টের থেকে অনেকটাই বেশি। আর ভারতে যেহেতু ডেল্টা ব্যপক বিপর্যয় ডেকে এনেছিল সেই কারনে ওমিক্রন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্র। তাছাড়া আগামী বছরের গোড়াতেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই কোনও প্রকার ঝুঁকি না নিয়ে সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্র সরকার জারি করেছে ১৪৪ ধারা।

এ ছাড়া সমাবেশ, মিছিল ও মোর্চাও নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী বছরের ৩১ জানুয়ারি রাত ১১টা বেজে ৫৯ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সমস্ত আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান। এই ভাইরাস হানা দিয়েছে বাংলাতেও। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ থেকে ঘুরে আসা এক ব্যাক্তি কে। তিনি দত্তপুকুরের বাসিন্দা, ৭৬ বছর বয়সি এক বৃদ্ধ।

এদিকে বাংলায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ার ফলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে। চিঠিতে অবিলম্বে করোনা নিয়ন্ত্রনের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, এই ভ্যারিয়্যান্ট কি তবে অতিদ্রুত ভারতে ছড়িয়ে পড়বে? এবং দেশে আরও একটি করোনার ঢেউ ঢেকে আনার কারণ হয়ে দাঁড়াবে? প্রশ্নের উত্তর দিয়েছেন নীতি আয়োগের সদস্য ডা: ভিকে পাল। তাঁর কথায়, “ওমিক্রন নিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার উপর ভিত্তি করে নিশ্চই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে আমাদের গবেষকদের সঙ্গে কথা হচ্ছে। কোন কারণে বুস্টার ডোজ দেওয়া হবে, কতদিনের মধ্যে তা দেওয়া উচিত, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য সমস্ত প্রাপ্ত বয়স্কদের সম্পূর্ণ টিকাকরণ।”

করোনা নিয়ন্ত্রনে কড়া নির্দেশ রাজ্যকে, লকডাউনের পথে হাঁটার ইঙ্গিত কেন্দ্রের?

 করোনা নিয়ন্ত্রনে কড়া নির্দেশ রাজ্যকে, লকডাউনের পথে হাঁটার ইঙ্গিত কেন্দ্রের?
করোনা নিয়ন্ত্রনে কড়া নির্দেশ রাজ্যকে, লকডাউনের পথে হাঁটার ইঙ্গিত কেন্দ্রের?

এদিকে, গবেষক মনীন্দ্র আগরওয়াল দাবি করেছেন, জানুয়ারি মাসেই দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন আরও সংক্রামিত হবে। এই সময় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর এবং পঞ্জাবে নির্বাচন রয়েছে সেই সময় এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়তে পারে। তিনি আরও পরামর্শ দিয়েছেন, করোনাভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে। অল্প দিনের জন্য লকডাউনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন মনীন্দ্র আগরওয়াল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন