বিজেপি বিরোধী জোটে আর কংগ্রেস ফ্যাক্টর নয়, সাফ জানালেন পি কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েকটি রাজনৈতিক দল এখনও কংগ্রেসের লেজুরবৃত্তি করছে। কংগ্রেস ছাড়া বিরোধী সর্বভারতীয় স্তরে জোট সম্ভব নয় বলেই তাঁরা মনে করেন। শিবসেনা, এনসিপি থেকে হেমন্ত সোরেনের দল যখন এমন মনে করছেন তখনই বিস্ফোরক দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই প্রথম শ্রেণি থেকে স্কুল ? কী বলছে শিক্ষা দপ্তর ?

তিনি সরাসরি জানিয়ে দেন, বিজেপি বিরোধী জোটে আর কংগ্রেস ফ্যাক্টর নয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গেল,”১৯৮৪ সালের পর আর একটা লোকসভা নির্বাচনও কংগ্রেস একার দমে জেতেনি।

সব ভোটেই সরকার গড়তে কোনও কোনও দলের সমর্থন প্রয়োজন হয়েছে হাত শিবিরের। গত এক দশকে তো ৯০ শতাংশ নির্বাচনেই হাত শিবির পরাস্ত হয়েছে। কংগ্রেস নেতারা মনে করেন শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে বিজেপিকে হারানো সম্ভব।

বিজেপি বিরোধী জোটে আর কংগ্রেস ফ্যাক্টর নয়, সাফ জানালেন পি কে

কিন্তু এই ধারণা একেবারে ভুল।” পিকের (PK) সাফ কথা, কংগ্রেসকে যদি নিজেদের অবস্থা শোধরাতে হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি নির্বাচন করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত