নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ প্রতীক্ষার শেষে ব্ল্যাকবোর্ডের মুখ দেখবে কচিকাঁচারা। জানুয়ারি থেকেই খুলে যেতে চলেছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পঠনপাঠন। এমনই খবর মিলছে শিক্ষাদপ্তরের অন্দরে। সব ঠিক থাকলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাসও চালু করে দেওয়া যেতে পারে। সেই লক্ষ্যে এগচ্ছে শিক্ষাদপ্তর।
আরও পড়ুনঃ বিজেপির উন্নয়নের ছবিতে ফের কলকাতা, এবার ত্রিপুরা


রাজ্যের মিড ডে মিল প্রকল্পের অধিকর্তা (এসপিডি) ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে রান্না করা খাবার বিলির উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়ায় এই জল্পনা আরও জোরালো হচ্ছে। তাই সব কিছু ঠিক থাকলে শিক্ষা দপ্তরের খবর অনুযায়ী, নতুন বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই স্কুল খুলতে পারে, প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।
ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর এক নতুন নির্দেশিকা আনতে চলেছে। যেহেতু প্রায় দু বছর স্কুল বন্ধ ছিল এবং পঠন-পাঠনে থেকে গেছে প্রচুর ফাঁক, তাই আগের দুটি ক্লাস প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে হবে। তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১০০ দিন এবং তৈরি হচ্ছে বিশেষ বই।
নতুন বছরের শুরুতেই প্রথম শ্রেণি থেকে স্কুল ? কী বলছে শিক্ষা দপ্তর ?
তবে অনেকের মনেই প্রশ্ন উঠেছে ১০০ দিনে কীভাবে দু’বছরের সিলেবাস শেষ হওয়া সম্ভব। অনেক শিক্ষার্থীরা নতুন ক্লাসে উত্তীর্ণ হলেও তাদের যথাযথ মূল্যায়ন করা যায়নি এই দুই বছরের। এই ফাঁক গুলি পূরণ করতেই এরূপ নিয়ম আসতে চলেছে।









