Omicron India: ওমিক্রন ঠেকাতে ব্যার্থ ভ্যাকসিন, তিনটি ডোজ নিয়েও আক্রান্ত যুবক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মানব জাতি তথা দেশবাসীর জন্যে খারাপ খবর। বিজ্ঞানীরা আগেই আশঙ্কা করেছিলেন করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ ঠেকাতে অসফল হতে পারে ভ্যাকসিন গুলো। সেই আশঙ্কা সত্যি হল এবার, খোদ ভারতে। ওমিক্রন ঠেকাতে ব্যার্থ ভ্যাকসিন। মুম্বাইয়ের এক যুবক ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। বলা বাহুল্য ভেরিয়েন্টের নাম ওমিক্রন (Omicron)।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড, বাংলা মদের মহিমায় ১২ হাজার কোটি রোজগার রাজ্যের!

মুম্বই পুরনিগম সূত্রে খবর, নিউইয়র্ক থেকে গত ৯ নভেম্বর মুম্বই ফিরেছেন ওই যুবক। এরপরই সংক্রমণ ধরা পড়ে তাঁর শরীরে। পরে ন্যাশনাল ইন্সটিটিইট অফ ভাইরোলজিতে তাঁর নমুনার জিনোনেম সিরোয়েন্সিং টেস্ট করা হয়। তাতেই জানা যায় আমেরিকা ফেরৎ ওই যুবক ওমিক্রনে আক্রান্ত। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। যুবককে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর বয়েস ২৯ বছর। তবে ভাল খবর হল আক্রান্তের প্রত্যক্ষ সংস্পর্শ্বে আসা দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহন্মুম্বই পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত যুবক আমেরিকাতে করোনা ভ্যাকসিন ফাইজারের দু’টি ডোজ নিয়েছিলেন। পরে বাড়তি সুরক্ষার জন্য বুস্টার ডোজও নেন। কিন্তু তারপরেও করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে গবেষকদের। এদিকে কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনাকে কি উস্কে দিয়েছে ওমিক্রন। নভেম্বর থেকে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণ আছড়ে পড়েছে দেশে। একের পর এক রাজ্যে সংক্রমিতের খোঁজ মিলছে। দেশে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। ১১টি রাজ্যে জারি হয়েছে সতর্কতা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে – যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯। ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো: এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে – যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে। পৃথিবীর কোটি কোটি মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তারা এখন কতটা নিরাপদ – তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ওমিক্রন ঠেকাতে ব্যার্থ ভ্যাকসিন, তিনটি ডোজ নিয়েও আক্রান্ত যুবক

ওমিক্রন ঠেকাতে ব্যার্থ ভ্যাকসিন, তিনটি ডোজ নিয়েও আক্রান্ত যুবক
ওমিক্রন ঠেকাতে ব্যার্থ ভ্যাকসিন, তিনটি ডোজ নিয়েও আক্রান্ত যুবক

চীনের উহান শহরে প্রথম যে করোনাভাইরাস ছড়িয়েছিল, সেই ভাইরাস এখন আর নেই। ডেল্টা আর বেটা ভ্যারিয়েন্ট তাকে হটিয়ে দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ১০টি আর বেটায় ৬টি। আর ওমিক্রনের ‘ইউনিক’ মিউটেশনের সংখ্যা এর অনেক বেশি। যা সংখ্যায় মোট ২৬টি। সুতরাং সহজেই বোঝা যায় এর মারন ক্ষমতা কত ভয়ঙ্কর! এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তদের উপসর্গ খুবই মৃদু বলে দেখা যাচ্ছে। তবে গলায় সামান্য ব্যাথা এবং শরীরের দুর্বলতা এর প্রাথমিক লক্ষন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত