নজরবন্দি ব্যুরো: ধীরে ধীরে যত সময় এগিয়েছে ততই অত্যাবশ্যকীয় পন্যের তালিকায় নিজেকে পরিচিত করেছে পানীয় ‘মদ’। মদ বিক্রিতে গত কয়েকটি অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্য ছাপিয়ে গিয়েছিল রাজ্য সরকার। তবে গতবার মাথায় মাথায় পূরণ হয়েছিল লক্ষ্য। কারন হিসেবে ছিল লকডাউন, করোনার কঠিন আবহ। তবে দিন যত গড়িয়েছে যত স্বাভাবিক হয়েছে পরিস্থিতি ততই পাল্লা দিয়ে বেড়েছে মদ বিক্রি। আর পিছনে ঘুরে তাকাতে হয়নি রাজ্যের আবগারি দফতর কে।
আরও পড়ুনঃ মহুয়ার গন্ধে মজবে বাংলা, চোলাই রুখতে ২৮ টাকার বোতলে দিশি মদ আনছে রাজ্য।


উল্লেখ্য, গত বছর অতিমারি পরিস্থিতিতে প্রায় অনেকেরই নাগালের বাইরে চলে গিয়েছিল তাদের পছন্দের পানীয়। সেইসময় কার্যত দেবদূতের মত উঠে আসে অনলাইন ওয়াইন শপ। যার ব্যাপক প্রভাবও দেখা গিয়েছিল সেই সময়। সরকারি হিসেব অনুযায়ী, লকডাউন চলাকালীন অনলাইনে মদ কিনেছেন এমন ব্যক্তির সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। পরে অফলাইন খুলে দাম বাড়িয়েও ভালরকম রাজস্ব আদায় করেছিল অর্থ দফতর।
রাজ্যের আবগারি দফতর (Excise Department) সূত্রে খবর, ২০১৬-১৭ অর্থবর্ষে ৪ হাজার ৬৯৮ কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ৫ হাজার ২২৬ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে ৫ হাজার ৭৮১ কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে ১০ হাজার ৫০৩ কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ১০ হাজার ৫৫৩ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ১১ হাজার কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ১১ হাজার ২৩৬ কোটি টাকা।
মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড, বাংলা মদের মহিমায় ১২ হাজার কোটি রোজগার রাজ্যের!

মদ বিক্রির বহর দেখে চলতি অর্থবর্ষে আরও ১০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যস্থির করেছিল রাজ্য। অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের লক্ষ্যমাত্রা স্থির করা ছিল ১২ হাজার কোটি টাকা। আর তিন মাস বাকি থাকতেই চলতি অর্থবর্ষে ১২ হাজার কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল রাজ্য আবগরি দফতর।


কিন্তু এত মদ বিক্রির কারন কি? আবগরি দফতর সূত্রে খবর, বিদেশি মদের সাথে পাল্লা দিয়ে বেড়েছে দিশি মদের বিক্রি। বিগত কয়েক দিন আগেই চোলাই রুখতে দেশি মদের উপর বাড়তি নজর দিতে দেখা গিয়েছিল রাজ্য সরকার কে। ফল মিলেছে হাতে নাতে। রাজ্যে মদ সহজ লভ্য হয়ে যাওয়ার অবৈধ বিক্রি কমেছে। ফলে ফুলে ফেঁপে উঠেছে রাজ্যের কোষাগার। সব মিলিয়ে মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড, বাংলা মদের মহিমায় সময়ের আগেই ১২ হাজার কোটি রোজগার রাজ্যের!







