মহুয়ার গন্ধে মজবে বাংলা, চোলাই রুখতে ২৮ টাকার বোতলে দিশি মদ আনছে রাজ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সুরাপ্রেমীদের জন্যে বড় খবর। মহুয়ার গন্ধে ভরা বাংলা মদ আসছে বাজারে। মাত্র ২৮ টাকাতেই মিলবে এক বোতল মদ। পরিমান ৩০০ মিলিলিটার। ২০২০ সালের শীতে পাউচ প্যাকে মহুয়া গন্ধ যুক্ত বাংলা মদ বাজারে আনার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। কিন্তু হাইকোর্টে একটি মামলা হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখন ওই মদ তৈরি শুরু হয়েছে। দাম হচ্ছে ২৮ টাকা। তবে পাউচ নয়, মিলবে বোতলে।

আরও পড়ুনঃ স্কচ, হুইস্কি, রাম বা ভডকা, একধাক্কায় কমল প্রতিটি ব্র্যান্ডের দাম। সব ব্র্যান্ডের, সব ধরনের বোতলের নতুন দাম প্রকাশ করা হল। দেখুন পুর্ণাঙ্গ তালিকা।

এই দিশি মদ তৈরি করছে বীরভূমের আহমেদপুরের এসকেডি নামে এক সংস্থা। ৭০ ডিগ্রির এই দিশি মদে অ্যালকোহলের পরিমাণ থাকবে ১৭.১ শতাংশ। জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদের নাম দেওয়া হয়েছে ‘মহুল’। মূলত চোলাই মদের রমরমা ব্যবসা বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এখন বাজারে, ‘জয়’, ‘উড়ান’, ‘পলাশ’ ইত্যাদি ব্র্যান্ডে ৬০ ডিগ্রির দিশি মদ পাওয়া যায়। এই মদ গুলির ৩০০ মিলিলিটার বোতলের দাম এখন খোলা বাজারে  ৬০ টাকা। কিন্তু বেশী দাম হওয়ার কারনে চোলাইয়ের বিক্রিতে ভাঁটা পড়েনি। কারন চোলাই পাওয়া যায় ২০-২৫ টাকায়। তাই আরও সস্তায় দিশি মদ আনার পরিকল্পনা নেওয়া হয়। যার ফলস্বরূপ বাজারে আসছে ২৮ টাকার দেশি মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ।

২৮ টাকার বোতলে দিশি মদ আনছে রাজ্য সরকার, মহুয়ার গন্ধে মজবে বাংলা!

মহুয়ার গন্ধে মজবে বাংলা, চোলাই রুখতে ২৮ টাকার বোতলে দিশি মদ আনছে রাজ্য।
মহুয়ার গন্ধে মজবে বাংলা, চোলাই রুখতে ২৮ টাকার বোতলে দিশি মদ আনছে রাজ্য।

এদিকে এক ধাক্কায় কমছে মদের দাম। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে কমছে বিলিতি মদের দাম। এবং একধাক্কায় তা কমছে অনেকটাই। রাজ্য সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আবগারি শুল্কের হার সংশোধন করেছে প্রশাসন। সেই কারনেই ভারতে যে সব বিলিতি মদ ও বিয়ার তৈরি হয় ব্যাপক ভাবে কমবে সেসবের দাম। আবগারি দফতর সূত্রে খবর, বিলিতি মদ বর্তমানে যে দামে পাওয়া যায়, তার তুলনায় দাম কমবে প্রায় ২৫ শতাংশ। অর্থাৎ এবার ১০০০ টাকার বোতল মিলবে ৭৫০ টাকায়!

আবগরি দফতর সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের বোতলে দাম কমতে পারে ১০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। তবে শুল্ক কমিয়ে দেওয়ার জন্যে গ্রাহকের আনন্দ বাড়লেও অর্থদফতরের কোষাগারে টান পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্থ দফতরের আশা রাজস্বে তেমন হেরফের হবে না। বরং রাজস্ব বাড়তে পারে। কারন মদের দাম কমায় ক্রেতার সংখ্যা বাড়বে। বিক্রি উর্দ্ধমুখী হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত