নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ। মুর্শিদাবাদের সাত বছরের এক শিশুর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। কয়েকদিন আগেই শিশুটি পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে ফিরেছে। স্বাভাবিকভাবেই রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুনঃ গুগল পের পর এবার সতর্কবার্তা গুগল ক্রোমে, কিন্তু কেন এই সতর্কবার্তা?


সূত্রে খবর, আক্রান্ত ছেলেটি মুর্শিদাবাদের (Murshidabad) গোদাখালিতে রয়েছে৷ কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাজ্যে ফিরেছিল সে৷ আক্রান্তের সংস্পর্শে আসায় বাবা-মা এবং অন্যান্যদের করোনা পরীক্ষা শুরু হয়েছে৷ বুধবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম৷
এর আগে বিলেত ফেরত এক তরুণীকে নিয়েও ওমিক্রন আতঙ্ক ডালপালা ছড়িয়েছিল। কিন্তু কল্যাণীর জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরি রাজ্যকে আশ্বস্ত করে জানিয়ে দিয়েছিল ওই তরুণী ওমিক্রন-নেগেটিভ। কিন্তু এবার সত্যি সত্যি চিন্তা উদ্রেককারী ভ্যারিয়েন্ট রাজ্যে ঢুকে পড়ল।
রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, আক্রান্ত ৭ বছরের শিশু
যদিও স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রোটোকল মেনে পুনরায় ওই শিশুর লালারস সংগ্রহ করে কল্যাণীতে পাঠানো হবে। শিশুটি অভিভাবকদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে। পজিটিভ হলে তাঁদের নমুনাও কল্যাণীতে পাঠানো হবে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



