নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে টিকা কতটা কার্যকরী, তা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বিশ্বের বহু দেশে দাপট দেখাতে শুরু করেছে করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট। ভারতেও ক্রমশ বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। গবেষকরা বলছেন, শিশুদের জন্যে উদ্বেগের কারন হতে পারে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট। পরিস্থিতি যখন এমন তখনই ৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নিল সেরাম।
আরও পড়ুনঃ নির্বাচনের পর ভাসমান মৃতদেহ গুরুত্বহীন? ‘প্রধানমন্ত্রীর গঙ্গাডুব’কে কটাক্ষ মমতার


CII পার্টনারশিপ সামিটে এদিন সেরামের(Seram Institute of India) প্রধান আদর পুনাওয়ালা বলেন যে ৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য করোনা ভ্যাকসিন আনা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই টিকা পেতে চলেছে শিশুরা। আজ CII Partnership Summit -এ একথা জানান আদর পুনাওয়ালা। তিনি বলেন, বুস্টার ভ্যাকসিনের ডোজগুলি প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করছে, ফলে এটি প্রমাণিত যে এই ডোজগুলি নিরাপদ। সেই কারনেই শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ।
বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান অনুযায়ী এই ভেরিয়েন্টের সংক্রমন ক্ষমতা ডেল্টা ভেরিয়েন্টের থেকে অনেকটাই বেশি। আর ভারতে যেহেতু ডেল্টা ব্যপক বিপর্যয় ডেকে এনেছিল সেই কারনে ওমিক্রন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘ওমিক্রন’ অধিক সংক্রামক হওয়ায় জনগোষ্ঠীতে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এবং ফাঁকি দেয় টিকা নির্ভর সুরক্ষাকে। তবে কতটা ফাঁকি দিতে পারবে, সেটাই দেখার। তবে তথ্য বলছে দক্ষিণ আফ্রিকার বহু টিকাপ্রাপ্তই ‘ওমিক্রনে’ আক্রান্ত হয়েছেন।
৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের টিকা, ওমিক্রন (Omicron) আবহে বড় ঘোষণা সেরামের

ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে কয়েকদিন আগেই পরীক্ষা চালান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। MedRxiv-তে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে, করোনা টিকার দুটি ডোজ প্রাপকদের উপর পরীক্ষা চালিয়ে যে তথ্য মিলেছে, তা খুব একটা সুখকর নয়। ওই গবেষণায় ইঙ্গিত মিলেছে যে ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণের আরও একটি ঢেউ আছড়ে পড়তে পারে। সেই পরিস্থিতিতে আদর পুনওয়ালার ঘোষনা অনেকটাই আশ্বস্ত করবে ভারতবাসীকে।









