Omicron: রাজ্যে ওমিক্রনের হদিশ, আক্রান্ত ৭ বছরের শিশু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ওমিক্রনের মিলল প্রথমবার। আক্রান্ত সাত বছরের একজন শিশু। ওই শিশুটি মুর্শিদাবাদের বলে জানা গিয়েছে। ব্রিটেন ফেরত বিমানে হায়দ্রাবাদ হয়ে পশ্চিমবঙ্গে আসে ওই শিশু। এই প্রথমবার রাজ্যে ওমিক্রনের হদিশ মিলেছে।

আরও পড়ুনঃ প্রয়াত সেনাকপ্টার দুর্ঘটনায় ‘মৃত্যুর মুখ থেকে ফিরে আসা’ ক্যাপ্টেন বরুণ সিং #TamilNaduChopperCrash

এর আগে ব্রিটেন ফেরত এক মহিলার দেহে করোনার সংক্রমণ মেলার পর ওমিক্রন সন্দেহ ওঠে। একইভাবে সন্দেহ জাগে বাংলাদেশের এক মহিলার দেহে করোনার দেখা মেলায় সন্দেহ আরও প্রবল হয়। এবার মুর্শিদাবাদের এক শিশুর দেহে মিলল ওমিক্রন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও তাঁদের পরিবারের দুই জনের দেহে নেগেটিভ মিলেছে।

এর আগে দেশের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক এবং দিল্লিতে করোনার নতুন প্রজাতি ওমিক্রন এর উপস্থিতি মেলে। যা নিয়ে ইতিমধ্যেই ভারতে উদ্বেগ ছড়িয়েছে। শুধুমাত্র ওই শিশুটি নয়, ওমিক্রন হায়দ্রাবাদ এয়ারপোর্টে কোভিড টেস্ট করানোর কারণে আরও দুই জনের দেহে ওমিক্রনের হদিশ মিলেছে। হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে সেই খবর পাওয়ার পর থেকেই রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ্যে ওমিক্রনের হদিশ, মুর্শিদাবাদে আক্রান্ত শিশু 

রাজ্যে ওমিক্রনের হদিশ, মুর্শিদাবাদে আক্রান্ত শিশু 
রাজ্যে ওমিক্রনের হদিশ, মুর্শিদাবাদে আক্রান্ত শিশু

সারা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাত হাজারের নীচে থাকলেও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৯৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৭,১০,৬২৮ জন। ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ২৪৭ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮৭,৫৬২।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত