নজরবন্দি ব্যুরোঃ বুধবার তামিলনাড়ুর কুন্নুরে সেনা দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ১৩ জনের। ১৪ জনের বিমানে একমাত্র মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিলেন ক্যাপ্টেন বরুণ সিং। দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাওয়ার পর, হেরে গেলেন। বুধবার ব্যাঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে সেনাকপ্টার দুর্ঘটনায় ফিরে আসা বরুণ সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
আরও পড়ুনঃ Lakhimpur Kheri: কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ, সংসদে সুর চড়ালেন বিরোধীরা


Group Captain Varun Singh, the lone survivor of #TamilNaduChopperCrash – who was under treatment at Command Hospital in Bengaluru – passes away at the hospital. pic.twitter.com/l8XsiihL5k
— ANI (@ANI) December 15, 2021


বুধবার দুপুর ১২ টা ৪০ নাগাদ তামিলনাড়ুর নিলগিরি পাহাড়ে সুল্লুর জঙ্গলে ভেঙে পড়ে Mi-17V5। সুলু এয়ারবেস থেকে ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। সুলুর থেকে ওয়েলিংটন যেতে সময় লাগে মাত্র ২০ মিনিট। কিন্তু ওয়েলিংটনের এয়ারবেসে পৌঁছানোর ১০ মিনিট আগেই ঘটে যায় বিপত্তি। নীল্গিরি এলাকার চা বাগানের ওপরেই ভেঙে পড়ে বিমানটি। গোটা বিমানে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় গোটা অংশ। কয়েকদিন ধরেই ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল না বলে জানা যাচ্ছে। এলোমেলো আবহাওয়ার কারণে কী দুর্ঘটনা ঘটে গেল? সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু হয়।
IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021
ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনা। ব্ল্যাকবক্স উদ্ধার করে দুর্ঘটনার আগের মুহুর্তের তথ্য খুঁজে বের করতে চাইছে তদন্তকারী বিভাগ। সেদিনের ঘটনায় বাকি ১৩ জনের মৃত্যু হলেও, একমাত্র বেঁচে ফিরেছিলেন ক্যাপ্টেন বরুণ সিং। যদিও তার দেহের বেশীরভাগ অংশ পুড়ে গিয়েছিল। টানা ৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে পরাজিত হলেন ভারতের বীর সেনা।
সেনাকপ্টার দুর্ঘটনা, প্রয়াত ক্যাপ্টেন বরুণ সিং

Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021
বুধবার ক্যাপ্টেন সিংয়ের মৃত্যু খবর প্রকাশ্যে এনে ভারতীয় বায়ু সেনা। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ তার অবদানের কথা সারাজীবন মনে রাখবে। তার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।







