Omicron: দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ২১৩, জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে ক্রমাগত বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ২১৩। তাই বৃহস্পতিবার জরুরিকালীন বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ ওমিক্রন নিয়ে চিন্তিত কেন্দ্র, নতুন নির্দেশিকা রাজ্য গুলিকে

ইতিমধ্যেই দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত ৫৪ জন। দিল্লীতে আক্রান্তের সংখ্যা ৫৭ জন। তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা ২৪, কর্ণাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরলে ১৫ এবং গুজরাতে ১৪। জম্মু-কাশ্মীর এওবং ওড়িশাতে ২ জন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, লাদাখ, চন্ডিগড় এবং তামিলনাড়ুতে একজন করে আক্রান্ত হয়েছেন।

এরই মধ্যে বুধবার দেশে বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৩১৭ জন। তাই বৃহস্পতিবারেই জরুরীকালীন বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরীকালীন বৈঠকে বসতে চাইছেন তাঁরা। কোভিডের পাশাপাশি টিকাকরণ নিয়ে হতে পারে বৈঠক।

ইতিমধ্যেই ওমিক্রন নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। করোনার এই নতুন ভেরিয়েন্ট ডেলটার থেকে তিনগুন বেশী সংক্রামক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে ছোট ছোট এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোন ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে ওমিক্রনের (Omicron) প্রভাব যাতে দ্বিতীয় ঢেউয়ের মতো বিপজ্জনক না হয়, সেটা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। প্রয়োজনে ফের কড়াভাবে চালু করতে হবে নাইট কারফিউ। রাজ্যে রাজ্যে খুলতে হবে ওয়ার রুম।

দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ২১৩, বৈঠকে নরেন্দ্র মোদি 

দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ২১৩, বৈঠকে নরেন্দ্র মোদি 
দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ২১৩, বৈঠকে নরেন্দ্র মোদি

তবে ওমিক্রন শুরু হলেও কমছে না ডেলটার দাপট। এখনও দেশের একাধিক জায়গায় ডেলটার হদিশ মিলেছে। তাই জোর কদমে চলছে করোনা টিকাকরণ। এখনও অবধি ১৩৮.৯৬ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব টিকাকরণ সেরে ফেলার পরিকল্পনা রয়েছে সরকারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর