ওমিক্রন নিয়ে চিন্তিত কেন্দ্র, নতুন নির্দেশিকা রাজ্য গুলিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার নয়া স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা রয়েছে গোটা বিশ্ব। কখন যে Omicron হু হু করে ছড়িয়ে পড়বে, তা নিয়ে আশঙ্কায় প্রহর গুনছে ভারতও। এর মধ্যেই ভারতে ২০০ পেরিয়ে গিয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্য মহারাষ্ট্র এবং দিল্লি।

আরও পড়ুনঃ কবে হবে নাম ঘোষণা? তা নিয়েই চিন্তায় শিলিগুড়ির সম্ভব্য তৃণমূল প্রার্থীরা

তারপরই রয়েছে তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, দিল্লি। রাজ্যগুলিকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, করোনার যতগুলি স্ট্রেন এসেছে তার মধ্যে সবচেয়ে সংক্রামক এই ওমিক্রন। এমনকী অতি সংক্রামক ডেল্টা (Delta) ভ্যারিয়েন্টের থেকেও তিনগুণ বিপজ্জনক এই ওমিক্রন ভ্যারিয়েন্ট।

ওমিক্রনের (Omicron) প্রভাব যাতে দ্বিতীয় ঢেউয়ের মতো বিপজ্জনক না হয়, সেটা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। প্রয়োজনে ফের কড়াভাবে চালু করতে হবে নাইট কারফিউ। রাজ্যে রাজ্যে খুলতে হবে ওয়ার রুম।

ওমিক্রন নিয়ে চিন্তিত কেন্দ্র, নতুন নির্দেশিকা রাজ্য গুলিকে

এছারাও এলাকার পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি বা যে যে এলাকায় অক্সিজেন পরিষেবা থাকা আইসিইউ বেডগুলির ৪০ শতাংশ ভরতি, সেই সব এলাকা বিপদসীমা অতিক্রান্ত বলে ধরা হবে। এই বিপদসীমা যাতে না পেরোয় তা নিশ্চিত করতে দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। সব মিলিয়ে ওমিক্রন নিয়ে বেশ চিন্তায় কেন্দ্র ও দেশের রাজ্য সরকার গুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর