নজরবন্দি ব্যুরোঃ “ওমিক্রন মারাত্মক কিছু নয়, কিন্তু ছোঁয়াচে, ছড়ায় বেশি। কিন্তু মৃত্যু ভয় কম। ওমিক্রনে একজন ধরা পড়ছেন, কিন্তু বিমানের বাকি যাত্রীদের ছুঁইয়ে দিচ্ছে। বিমানের বাকি ৩০০ যাত্রী বলা সত্বেও সবার সঙ্গে মিশছেন।” ফুল বাগানের জনসভা থেকে রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ Lakhimpur Kheri: কৃষক হত্যায় অভিযুক্ত ছেলেকে নিয়ে প্রশ্ন, মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী


বুধবার শেষ মুহুর্তে কলকাতা পুরভোটের প্রচারে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যবাসীর উদ্দেশ্যে ওমিক্রন নিয়ে নতুন বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। ওমিক্রন নিয়ে তিনি বলেন, ছোঁয়াচে কিন্তু মারাত্মক কিছু নয়। কিন্তু করোনার এই ৩২ তম ভেরিয়েন্ট নিয়ে কেন একথা বললেন মুখ্যমন্ত্রী।
কারণ, ইতিমধ্যেই রাজ্যে ধরা পড়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। তার মধ্যেই রাজ্যবাসীকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছেন । তিনি আরও বলেন, টিকাকরণে বাংলা প্রথমে, কলকাতাও প্রথমে। যারা করোনার একটি করে ডোজ নিয়েছেন, তাঁদেরকে বলবে দ্বিতীয় ডোজ নিতে।
রাজ্যে ওমিক্রনের মিলল প্রথমবার। আক্রান্ত সাত বছরের একজন শিশু। ওই শিশুটি মুর্শিদাবাদের বলে জানা গিয়েছে। সৌদি আরব ফেরত বিমানে হায়দ্রাবাদ হয়ে পশ্চিমবঙ্গে আসে ওই শিশু। এই প্রথমবার রাজ্যে ওমিক্রনের হদিশ মিলেছে।


এর আগে ব্রিটেন ফেরত এক মহিলার দেহে করোনার সংক্রমণ মেলার পর ওমিক্রন সন্দেহ দেখা দেয়। একইভাবে সন্দেহ জাগে বাংলাদেশের এক মহিলার দেহে করোনার দেখা মেলায় সন্দেহ আরও প্রবল হয়। এবার মুর্শিদাবাদের এক শিশুর দেহে মিলল ওমিক্রন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও তাঁদের পরিবারের দুই জনের দেহে নেগেটিভ মিলেছে।
ছোঁয়াচে কিন্তু মারাত্মক কিছু নয়, ওমিক্রন নিয়ে মমতার বার্তা

এর আগে দেশের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক এবং দিল্লিতে করোনার নতুন প্রজাতি ওমিক্রন এর উপস্থিতি মেলে। যা নিয়ে ইতিমধ্যেই ভারতে উদ্বেগ ছড়িয়েছে। শুধুমাত্র ওই শিশুটি নয়, ওমিক্রন হায়দ্রাবাদ এয়ারপোর্টে কোভিড টেস্ট করানোর কারণে আরও দুই জনের দেহে ওমিক্রনের হদিশ মিলেছে। হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে সেই খবর পাওয়ার পর থেকেই রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে।







