এমনিতেও ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাকি যা আছে সাফ করব। আমি শহীদ বেদীকে সামনে রেখে বলে গেলাম। সিপি(আই)এমকে সাফ করেছি। এবার পিসি ভাইপোকে একেবারে গ্যারেজ করব। মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে নন্দীগ্রামের শহীদ মঞ্চ থেকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
১৪ মার্চ নন্দীগ্রামে শহিদ তর্পণ কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। সেই সভায় বক্তব্য রাখার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রথমে পুলিশের তরফে অনুমতি না মিললেও এবার শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, তৃণমূলের পাশাপাশি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই কর্মসূচি পালন করবে। তবে নন্দীগ্রামের সভায় একাধিক শর্ত মানতে হবে।
নন্দীগ্রামে শহিদ তর্পণ কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। সেই সভায় বক্তব্য রাখার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশের তরফে মিলল না অনুমতি। নন্দীগ্রামে শুভেন্দুর সভা ঘিরে জটিলতা দেখা দিয়েছে। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। আর কিছু সময়ের মধ্যেই বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুরু হবে মামলার শুনানি।
নন্দীগ্রামে শহিদ দিবস পালন ঘিরে সকাল থেকেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেছে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষকে। এরই মধ্যে শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে একযোগে তৃণমূল ও শুভেন্দুর বিরুদ্ধে কটাক্ষ করতে পিছপা হলেন না দিলীপ ঘোষ। তাঁর কথায়, যারা শহিদ হল সবাই তাঁদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে।
নন্দীগ্রামে দিবস ঘিরে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক উত্তাপ।সকাল থেকে বাকযুদ্ধে উত্তপ্ত নন্দীগ্রাম। একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ। কেউ বলছেন কলার ধরে জেলে ঢোকাবেন। আবার কেউ বলছেন, আবাস যোজনা খতিয়ে দেখার জন্য রাজ্যে উপস্থিত হবে আরও কেন্দ্রীয় টিম। চোর যোচ্চররা বাইরে থাকবে না।
পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে সংগঠনের জল মাপতেই দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। দিনরাত কাঁথিতে থেকে শুভেন্দুর পরিকল্পনা বানচাল করার চেষ্টা করছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে ঘাসফুল শিবির।