Dilip Ghosh: সবাই নিজেদের কথা ভাবছে, নন্দীগ্রামের শহিদ দিবস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামে শহিদ দিবস পালন ঘিরে সকাল থেকেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেছে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষকে। এরই মধ্যে শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে একযোগে তৃণমূল ও শুভেন্দুর বিরুদ্ধে কটাক্ষ করতে পিছপা হলেন না দিলীপ ঘোষ। তাঁর কথায়, যারা শহিদ হল সবাই তাঁদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে।

আরও পড়ুনঃ Nandrigram: সকাল থেকে বাকযুদ্ধে উত্তপ্ত নন্দীগ্রাম, একে অপরকে হুঁশিয়ারি শুভেন্দু-কুণালের

উল্লেখ্য, ২০২০ সালের আগে অবধি নন্দীগ্রামে শহীদ দিবস পালন করে আসতেন শুভেন্দু অধিকারী। ২০২০ সালে শুভেন্দুর দলবদলের পর নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটিতে বিভাজন হয়েছে। তাই শনিবার শহিদ দিবসেও চলল শুভেন্দু বনাম তৃণমূলের তরজা। তা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, যারা শহিদ হল তাঁদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। শহিদ তো সারা বাংলায় আগেও হয়েছে। এখনও হচ্ছে। শহিদ দিবস তো পাড়ায় পাড়ায় হওয়া উচিত।  সেটা নিয়েও টানাটানি চলছে। কোনও একটা দিবস রাজনীতির ইস্যু হয়ে যায়। এটা বাংলার রাজনীতিতে নতুন কিছু নয়। আগেও হত, এখনও চলছে।

সবাই নিজেদের কথা ভাবছে, এবার কটাক্ষ দিলীপের 
সবাই নিজেদের কথা ভাবছে, এবার কটাক্ষ দিলীপের 

উল্লেখ্য, এদিন কাকভোরে নন্দীগ্রামের ভাঙাবেড়ার শহিদ মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আগে সিপিএম সকলকে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক। সেই রাজনীতি আবার ফিরছে। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে। ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব। একইসঙ্গে কুণালের মন্তব্য, নন্দীগ্রামে শহীদদের রক্ত দিয়ে কেরিয়ার গড়েছেন শুভেন্দু। তাঁর শ্রদ্ধা জানানোর কোনও অধিকার নেই।

সবাই নিজেদের কথা ভাবছে, এবার কটাক্ষ দিলীপের 

সবাই নিজেদের কথা ভাবছে, এবার কটাক্ষ দিলীপের 
সবাই নিজেদের কথা ভাবছে, এবার কটাক্ষ দিলীপের 

পরে সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বলেন, শহীদ মঞ্চ থেকে শুভেন্দুর বার্তা, পশ্চিমবঙ্গে আমরা লেডি কিমের অধীনে আছি। যাদের আন্দোলনে কোনও ভূমিকা ছিল না, যারা আন্দোলনের ক্ষির-মধু খাচ্ছেন, তারা নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব ও অস্তিত্ব বজায় রাখতে রাজনৈতিক পতাকা লাগাচ্ছে। রাজনৈতিক স্লোগান দিচ্ছে। রাজনৈতিক স্বার্থে পথের কাঁটা হিসেবে শুভেন্দু অধিকারীকে বাধা দেন। কুণাল সম্পর্কে মন্তব্য করে শুভেন্দু বলেন, যাঁরা নারদা-সারদা-রোজ ভ্যালির টাকা খেয়েছিল, যাদের হোর্ডিংয়ে ছবি দেখা যেত, এই চোর ডাকাতরা আজ তিহাড়ের পথে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর